চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোয়েন্দা তথ্যে যেভাবে তামিম চৌধুরীর আস্তানায় অভিযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

গোয়েন্দা তথ্যেই পাওয়া যায় নারায়ণগঞ্জে জঙ্গি নেতা তামিম চৌধুরীর
আস্তানার সন্ধান। গুলশান হামলার পর থেকেই তার সন্ধানে নেমেছিল কাউন্টার
টেরোরিজম ইউনিট। মাত্র ছয় মাসের মধ্যে ইউনিটটি তার সাফল্য দেখিয়েছে।

সন্ত্রাসবাদ রুখতে কিছুদিন আগে যাত্রা শুরু করে এখন মানুষের আলোচনায় ডিএমপির নতুন ইউনিট: ‘কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট।’

২০১৬ সালের ১৬ ফ্রেব্রুয়ারি যাত্রা করা নতুন ইউনিটটির দায়িত্ব গ্রহণ করেন অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

Banglabid

সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং সন্ত্রাসবাদে সহায়ক অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই ইউনিটটি গঠন করা হয়। গোয়েন্দা তথ্য সংগ্রহ, অপারেশন পরিচালনা, মামলা তদন্ত এবং সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখাই এই ইউনিটের প্রধান কাজ।

ডিএমপির কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটে কাজ করে প্রায় ৬০০ সদস্য। একজন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি, চারজন উপ-কমিশনার (ডিসি), ১০ জন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), ২০ জন সহকারী কমিশনার ও ৪০ জন ইনসপেক্টরসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য কাজ করেন এই ইউনিটে।

ডিএমপিতে চারটি বিভাগে বিভক্ত হয়ে ইউনিটটি কাজ করে। বিভাগগুলো হচ্ছে কাউন্টার টেরোরিজম বিভাগ, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ, ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।

Reneta

পুলিশের নানান ইউনিটের সফলতা
জঙ্গিবিরোধী অভিযানে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ পুলিশ। এজন্য নতুন নতুন ইউনিটও গঠন করা হয়েছে। জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা ছাড়াও অভিযান পরবর্তী এবং পূর্ববর্তী তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে এসব ইউনিট। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সফলতার পাল্লাটাও তাই ভারী হচ্ছে।

১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের সোয়াত বাহিনী। অপারেশন থান্ডারবোল্ট নামে ওই অভিযানে হামলাকারী জঙ্গিদের নির্মূল করতে সক্ষম হয় তারা। অভিযান শেষে ঘটনার তদন্তে ও তথ্য সংগ্রহে যাবতীয় সহায়তা করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। সেখানেই বের হয়ে আসে মাস্টারমাইন্ডদের নাম।

এরপরই শুরু হয় ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের আরো বিস্তারিত তদন্ত এবং গ্রেফতার অভিযান। নানা জায়গা থেকে গ্রেফতার করা হয় জঙ্গিদের। অভিযান চালানো হয় বিভিন্ন সন্ত্রাসী আস্তানায়।  

২৫ জুলাই সোমবার রাতে কল্যাণপুরের ৫ নম্বর রোডে মমতাজ মঞ্জিলে জঙ্গি আস্তানায় আরো একটি সফল অভিযান চালায় পুলিশের সোয়াত বাহিনী। সেখানে নিহত হয় ৯ জঙ্গি।

কল্যাণপুরের ৫ নম্বর সড়কের গার্লস হাইস্কুলের পাশে তাজ মঞ্জিল নামের ছয় তলা ওই ভবনকে স্থানীয়রা চেনেন ‘জাহাজ বিল্ডিং’ নামে যেখানে বেশির ভাগ ফ্ল্যাট মেস হিসেবে ভাড়া দেওয়া ছিল। ভবনটির পঞ্চম তলায় আস্তানা গেড়েছিল জঙ্গিরা। ২৫ জুলাই সোমবার মধ্যরাতের পর পুলিশ ও র‌্যাবের প্রাথমিক অভিযান শুরু হয়।

পরে সোয়াত বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে মূল অভিযান চলে ভোর ৫টা ৫০ মিনিট থেকে এক ঘণ্টা। অভিযানের পর ভোরে সেখানে নয়জনের লাশ পাওয়া যায়। উদ্ধার করা হয় জিহাদি বই, বোমা ও অস্ত্র।

সর্বশেষ ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় গোরস্থানের কাছে একটি বাসায় জঙ্গি আস্তানায় অভিযানে সহযোগীসহ নিহত হয় গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে ঘটনার মূলহোতা কানাডা প্রবাসী তামিম চৌধুরী।

শনিবার সকাল থেকে ‘হিট স্ট্রং-টোয়েন্টি সেভেন’ নামে সেখানে অভিযান চালায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এতে নিহত হয় গুলশান ও শোলাকিয়া হামলার মূল হোতা তামিমসহ তিনজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাউন্টার টেরোরিজম ইউনিটতামিম চৌধুরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নজরুলের সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

পরবর্তী

সোমবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট

পরবর্তী

সোমবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট

জঙ্গি অাস্তানায় একে-২২ রাইফেল, গ্রেনেড ও পিস্তল

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT