চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাপি আভায় হারিয়ে গেল বাংলাদেশ

রেজাউল করিম রেজাউল করিম
১১:১১ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইডেন গার্ডেনসে শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক গোপালি বলের টেস্ট। তারিখ ঠিক হওয়ার পর থেকেই সাজতে থাকে কলকাতা শহর। যার পূর্ণতা পায় শুক্রবার। যেখানে গোলাপি হয়ে যায় মিষ্টির রংও!

সবকিছু এমনভাবে এগিয়েছে যে, দর্শক কোনদিক ছেড়ে ইডেনের কোনদিকে তাকাবেন? একদিকে ‘ইডেন বেল’ বাজান দুই বাংলার দুই নেত্রী- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। খেলা শুরুর আগে দু’দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান তারা। তাদের পাশে তখন উপস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

অন্যদিকে স্বপ্নের সব মুখ। বাংলাদেশ থেকে হাবিবুল বাশার, নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, মেহরাব হোসেন অপি, হাসিবুল হোসেন শাস্ত-সহ দেশের হয়ে অভিষেক টেস্ট খেলা অন্য সদস্যরা। ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজাও। তাদের পাশেই শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, মোহাম্মদ আজহারউদ্দীন থেকে সুনীল গাভাস্কার, কপিল দেবরা।

Banglabid

ছিলেন ভারতের হয়ে অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রার সঙ্গে পিভি সিন্ধু, মেরি কম, সানিয়া মির্জা, রানী মুখার্জী ও গোপীচন্দরা। ক্রিকেট, অলিম্পিক গেমস, বলিউড, রাজনীতি সব মিলেমিশে একাকার ইডেনে। ভরা গ্যালারির সামনে এই মায়াবী পরিবেশে শুরু হয় দুদেশের গোলাপি টেস্ট।

যে টেস্ট নিয়ে উন্মাদনা পুরো বাংলাদেশ-ভারতজুড়ে। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে গেছেন ঐতিহাসিক ম্যাচ মাঠে বসে দেখতে। কিন্তু ইতিহাসের পাতায় যে ম্যাচের নাম স্বর্ণাক্ষরে লেখা হতে যাচ্ছে, সেই ম্যাচ জমল কোথায়! প্রথম ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে লুটিয়ে ইডেনের গোলাপি আভায় হারিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল!

Reneta

কলকাতার ইডেনে ক্রিকেটের জন্য এক ঘটনাবহুল দিন। শুরুতে একসঙ্গে বাংলাদেশের ব্যাটিং দেখেন বহু লিজেন্ড ক্রিকেটার। ইতিহাসের দ্বিতীয়বার ‘কনকাশন’ পরিবর্ত নেয়া হয় এই ম্যাচে। তাও আবার এক নয়, দুইজনের জন্য। ভারতের হয়ে গোলাপি বলে প্রথম উইকেট নেয়ার সঙ্গে ১২ বছরের ক্যারিয়ারে দেশের মাটিতে প্রথমবার পাঁচ উইকেট নেন ইশান্ত শর্মা। সেইসঙ্গে চতুর্থবারের মতো ভারতীয় পেস বোলাররা প্রতিপক্ষের সব ব্যাটসম্যানকে আউট করেছেন।

ম্যাচের আগে কোটি টাকার প্রশ্ন ছিল টস জিতলে ব্যাটিং না বোলিং? প্রথম দু’ঘণ্টায় কি মাত্রাছাড়া সুইং হতে পারে? গোধূলি আলোর কথা ভেবে রিস্ট স্পিনার খেলানো কি মাস্টারস্ট্রোক হতে পারে?

ইন্দোরে সবুজ উইকেটে টস জিতে ফিল্ডিং নিয়ে একরকম বোকামি করেছিলেন অধিনায়ক মুমিনুল হক। এদিন অবশ্য বিশেষ কয়েনের টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।

বিশেষজ্ঞদের মতামত, গোলাপি বলে বাড়তি চকচকে ভাব থাকার জন্য সুইং একটু বেশি হলেও তা ঘণ্টা দুয়েকের বেশি থাকে না। ওই ঘণ্টা দুয়েকই বল নড়বে। এটা উতরে দিতে পারলে পরের দুই সেশনে ব্যাটিং অনেক সহজ হতে পারে। এই কাজ মোটেও ঠিকভাবে করতে পারেনি বাংলাদেশ। পরে যেটা করে দেখান পূজারা-কোহলি-রাহানে।

গোলাপি টেস্টে ব্যাপারটা আরও কিছু কারণে অন্যরকম হয়ে দাঁড়ায়। লোকে জানে না, ব্রেকগুলোর কোনটা লাঞ্চ, কোনটা ডিনার। সন্ধ্যা নামার মুখে গোধূলি আলোয় ব্যাটসম্যানদের বল দেখতে সমস্যা হবে কিনা তা নিয়ে আলোচনা কম হয়নি। গৌতম গম্ভীরের মতো অনেকের বক্তব্য, তেমন সময় নাকি রিস্ট স্পিনার বল হাতে ভেল্কি দেখাতে পারে। কথা উঠেছিল ‘শিশির কাঁটা’ নিয়েও।

কিন্তু অনেক হিসেব বা অনুমান তো ক্রিকেটে মেলে না। যেমন আজও মেলেনি। বাংলাদেশের ইনিংস শেষে দেশের এক ক্রীড়া সাংবাদিক যেমন লিখলেন, ‘গোধূলির আগেই অন্ধকার’। আসলেই তাই। গোধূলির কাছে যাওয়ার আগেই তো গোলাপি আভায় বিলীন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

দুই দেশের কাছেই আনকোরা বল। আর বাংলাদেশের বিপক্ষে এমুহূর্তে টেস্টে ক্রিকেটের সচেয়ে শক্তিশালী দলটি। সেই অনভিজ্ঞ বাংলাদেশ দল টসে জিতে নিজেরাই ব্যাট ধরল। আর শুরু থেকেই নড়বড়ে ফর্ম দেখায় টাইগাররা।

ইমরুল কায়েসকে এলবিডব্লিউ করে শুরু করেন ইশান্ত শর্মা। তারপরই শুরু হয় একের পর এক শূন্য রানে ফিরে যাওয়ার পালা। অধিনায়ক মুমিনুল হকের পর, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিমও শূন্য রানে ফেরেন। ওপেনার সাদমান ইসলাম কিছুটা ধরে খেলছিলেন। কিন্তু উমেশ যাদবের বলে মাত্র ২৯ রানেই ফিরতে হয় তাকে। সবমিলিয়ে ব্যাটসম্যানরা প্রথম দেখা বলটা চিনে ওঠার আগেই শেষ।

এই ম্যাচের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকে শোরগোলের প্রায় পুরোটাজুড়েই ছিল ভারত। বাংলাদেশ অনেকটা গল্পের পার্শ্ব চরিত্র হয়ে ছিল। সেই আলোচনার মতো ম্যাচের প্রথমদিনটাও একপেশে হয়ে থাকল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাপি টেস্টবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন উদ্ধভ ঠাকরে: জোটের সিদ্ধান্ত

পরবর্তী

লক্ষ্মীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

পরবর্তী
লক্ষ্মীপুর-গণপিটুনিতে ডাকাত নিহত

লক্ষ্মীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

যুবলীগের সপ্তম কংগ্রেস

যুবলীগের সপ্তম কংগ্রেস আজ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT