চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবলীগের সপ্তম কংগ্রেস আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
যুবলীগের সপ্তম কংগ্রেস

যুবলীগের সপ্তম কংগ্রেস আজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১১টায় এ কংগ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

পরে দ্বিতীয় সেশনে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে সংগঠনটির নতুন নেতৃত্ব আসবে।

সম্মেলন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে যুবলীগ। সম্মেলনে কাউন্সিলর-ডেলিগেট এবং আমন্ত্রিত অতিথি মিলে প্রায় ৩০ হাজার লোকের সমাগম হবে বলে আশা করছে যুবলীগ।

সাত বছর পর শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুবলীগের জাতীয় কংগ্রেস। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যে যুবলীগের জাতীয় কংগ্রেসকে ঘিরেই জনমনে রয়েছে সব থেকে বেশি আগ্রহ।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলের মধ্যে শুরু হওয়া শুদ্ধি অভিযানে সব থেকে বেশি আলোচনায়ও ছিলো যুবলীগের নাম। তাই নতুন নেতৃত্বে কাঁধে থাকবে সংগঠনের ইমেজ পুনরুদ্ধারের বাড়তি দায়িত্ব। এর মধ্যে সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যহতিও দেওয়া হয়েছে। চয়ন ইসলামকে আহ্বায়ক ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদকে সদস্য সচিব করে কংগ্রেসের প্রস্তুতি চলছে।

যুবলীগের আগের ৬ সম্মেলনের চারটিতেই নেতৃত্বে দেখা গেছে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি এবং তার নিকটাত্মীয়দের। এবারের সম্মেলনের আগেও আলোচনায় আছেন শেখ ফজলে শামস পরশ। সম্পর্কে তিনি ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছোট ভাই, পেশায় শিক্ষক। চ্যানেল আই অনলাইনের কাছে থাকা তথ্যমতে, পরশ ইতোমধ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে যুবলীগের নেতৃত্বে আসার বিষয়ে ইচ্ছে পোষণ করেছেন।

Reneta

পরশের পাশাপাশি যুবলীগের শীর্ষ পদের আলোচনায় রয়েছে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইমের নাম, তারা দু’জনই শেখ সেলিমের ছেলে। তারা দু’জনই রয়েছেন যুবলীগের সদস্য হিসেবে, সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যের পদও তাদের। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ওই পরিবারের বাইরে থেকেই নেতৃত্ব আসার সম্ভবনা বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগযুবলীগযুবলীগের কংগ্রেস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT