চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলরক্ষককে দিয়ে পেনাল্টি নেয়ার কথা ভাবছেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ভীষণ সংকটে পড়ে গেছেন পেপ গার্দিওলা। দল ভর্তি তারকা আর মেধাবী ফুটবলার থাকার পরও একটা জায়গায় ডাব্বা মারছেন সবাই, ম্যানচেস্টার সিটিতে নেই কোনো পেনাল্টি বিশেষজ্ঞ! যে সমস্যায় রোববার লিভারপুলের মাঠে ফাঁসতে বসেছিল সিটিজেনরা। যদিও শেষঅবধি ভালোভাবেই উতরে গেছে গার্দিওলার শিষ্যরা। দিনশেষে তাতেও পেনাল্টি নিয়েই কোচের কপালে দুশ্চিন্তার ভাঁজ!

২০০৩ সালের পর লিভারপুলের মাঠ অ্যানফিল্ড থেকে ৪-১ গোলের দারুণ এক জয় নিয়ে ফিরেছে ম্যানসিটি। জোড়া গোল করেছেন জার্মান তারকা ইলকায় গুনডোয়ান, বাকি দুগোল রাহিম স্টার্লিং ও তরুণ ফিল ফোডেনের। ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে পেনাল্টি পেয়ে তা বার উঁচিয়ে মাঠের বাইরে পাঠান ম্যাচের নায়ক গুনডোয়ান।

লিগের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে বড় জয় পাওয়ায় ম্যাচ শেষে পেনাল্টি সুযোগ হাতছাড়া হওয়ার বিষয়টি না ভাবালেও কয়েক মৌসুমজুড়ে এ সংকটে ভুগছে ম্যানসিটি। গত মৌসুমে পাঁচটি পেনাল্টি মিস করেছে দলটি, যা প্রিমিয়ার লিগের শত বছরের ইতিহাসে প্রথম।

Banglabid

চলতি মৌসুমেও পেনাল্টি মিসের মহড়া চলছে সিটিতে, এপর্যন্ত ছয় পেনাল্টির তিনটিতে গার্দিওলার কপালে হাত দিতে বাধ্য করেছেন ফুটবলাররা। বাধ্য হয়ে ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মোরালেসকে দিয়ে পেনাল্টি নেয়ার বিষয়টি ভাবা শুরু করছেন কোচ।

‘আমাদের এখানে(পেনাল্টি) বেশ ভালো একটা সমস্যা আছে। আসল বিষয় হচ্ছে কোনোভাবেই পেনাল্টি হাতছাড়া করা যাবে না, সেটা যেই নিক না কেনো।’

‘আবারও, আমার মনে হচ্ছে এডারসনকে দিয়েই পেনাল্টি নেয়াতে হবে!’

Reneta

দিনশেষে যদিও খুশি মনেই অ্যানফিল্ড ছাড়তে পেরেছেন গার্দিওলা। ১৮ বছর পর অ্যানফিল্ড জয়ের সঙ্গে আছে তিন পয়েন্ট পাওয়ার আনন্দ। হারে লিভারপুলের প্রিমিয়ার লিগ হাতছাড়া হওয়া একপ্রকার নিশ্চিত হয়ে গেছে, সঙ্গে গত চার মৌসুমে তৃতীয় লিগ শিরোপা উঁকি দেয়া শুরু করেছে সিটিজেন ডেরায়।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি মিস করার পরও তাই খেলোয়াড়দের মানসিকতার প্রশংসা করেছেন বার্সেলোনা, বায়ার্ন মিউনিউখের সাবেক কোচ পেপ।

‘শেষ পর্যন্ত তিন পয়েন্ট পেয়েছি। আমি খুশি কারণ পেনাল্টি মিস আর গোল খাওয়ার পরও আমরা যেভাবে ফিরে এসেছি, এটাই আসলে পার্থক্য গড়ে দিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডারসনপেপ গার্দিওলালিড স্পোর্টসলিভারপুল-ম্যানসিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেকর্ড গড়ার পথে নিশো-মেহজাবীনের ‘শিল্পী’

পরবর্তী

তৃণমূলে সাড়া ফেলেছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

পরবর্তী

তৃণমূলে সাড়া ফেলেছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

প্রকাশ পেল দেওয়ান লালনের দুই বই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT