চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেরো খোলার অপেক্ষায় বাংলাদেশ-ভারত রেল প্রকল্প

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৭:১৪ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৫
অর্থনীতি
A A

বাংলাদেশ-ভারত রেল সংযোগ স্থাপনে গেরো খুলতে শুরু করেছে। আখাউড়া-আগরতলা রেল প্রকল্প নিয়ে বৃহস্পতিবার নয়া দিল্লীতে বৈঠকে বসছে ভারতের ন্যাশনাল ইন্সটিটিউশন ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া (এনআইটিআই)।

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম শহীদুল ইসলাম জানিয়েছেন, প্রকল্পের বিস্তারিত ভারতে পাঠানো হয়েছে। আমরা এখন তাদের উত্তরের অপেক্ষায় আছি।

কর্মকর্তারা জানিয়েছেন, মূলত ভারতীয় অর্থায়নের এ প্রকল্পে বাংলাদেশ অংশে জমি অধিগ্রহণে টাকার পরিমাণের বিষয়ে দিল্লীর প্রশ্ন ছিলো।

এ বিষয়ে প্রশ্নের উত্তরে শহীদুল ইসলাম জানান, আমরা ভারতকে এখানকার জমির দামের বিষয়ে জানিয়েছি। এখন তারা সিদ্ধান্ত নেবে।

সূত্রগুলো জানায়, জমির দামের জটিলতায় প্রকল্প বাস্তবায়নের কাজ আটকে গেলেও নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের পর তা দূর করার বিষয়ে উদ্যোগী হয় ভারতের কেন্দ্রীয় সরকার।

ত্রিপুরার যোগাযোগমন্ত্রী মানিক দে জানিয়েছেন, ত্রিপুরার ভেতর দিয়ে আখাউড়া-আগরতলা ১৫ কিলোমিটার রেল প্রকল্পের অচলাবস্থা কাটাতে রেল মন্ত্রণালয় এবং ত্রিপুরা রাজ্য সরকার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসবেন এনআইটিআই’র প্রধান নির্বাহী।

২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় আখাউড়া-আগরতলা রেলওয়ের সংযোগ স্থাপনের বিষয়টি চূড়ান্ত হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার বরাদ্দ না দেওয়ায় ভূমি অধিগ্রহণসহ প্রাথমিক কাজ আটকে যায়।

আখাউড়া-আগরতলা ১৫ কিলোমিটার রেলপথটির ১০ কিলোমিটারই বাংলাদেশ ভূখণ্ডে এবং বাকি ৫ কিলোমিটার রেললাইন বসবে ভারতের ভেতরে।

ত্রিপুরার যোগাযোগমন্ত্রী মনে করেন, এই প্রকল্প দু’দেশের আর্থ-সামাজিক ও ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক সুদৃঢ় করবে।

ট্যাগ: মোদির বাংলাদেশ সফরসংযোগ সড়ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্ম নিয়ে উস্কানি, গ্রেফতার ১

পরবর্তী

‘মার্স’ নিয়ে জরুরি অবস্থা নয়: ডব্লিউএইচও

পরবর্তী

‘মার্স’ নিয়ে জরুরি অবস্থা নয়: ডব্লিউএইচও

প্রথম দিনেই দর্শক মাতালো ই-থ্রি

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT