চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গেরিলায় নিজেকে উজাড় করে অভিনয় করেছিলাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
গেরিলায় জয়া

‘আমি গেরিলা ছবিতে নিজেকে উজাড় করে অভিনয় করেছিলাম। গেরিলায় অভিনয় করার সময় আমার মনে হতো আমি আমার মুক্তিযোদ্ধা পিতার মতো অকুতোভয় এক গেরিলা যোদ্ধা। সে এক অনন্য অনুভূতি।’

নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘গেরিলা’ নিয়ে এভাবেই কথাগুলো বললেন ঢাকা-কলকাতায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

২০১১ সালে মুক্তি পায় মুক্তিযুদ্ধ নির্ভর প্রশংসিত চলচ্চিত্র ‘গেরিলা’। সিনে আলোচকদের প্রশংসা ছাড়াও ছবিটি সেসময় বেশকিছু বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। এই ছবি দিয়েই প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন জয়া। তাই ছবিটির সঙ্গে জড়িয়ে আছে তার ইমোশন। তার অল্পই যেন প্রকাশ করলেন তিনি।

Banglabid

মূলত বিজয়ের ৪৬ বছর উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর দেশব্যাপী প্রেক্ষাগৃহগুলোতে বিনামূল্যে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা নিয়েছে সরকার। দেখানো হবে চারটি চলচ্চিত্র। এরমধ্যে রয়েছে জয়া আহসান অভিনীত ইমপ্রেসের ‘গেরিলা’ চলচ্চিত্রটিও। আর এ কারণে উচ্ছ্বসিত জয়া। শুধু তাই নয়, সরকারের এমন আয়োজনকে আন্তরিকভাবে সাধুবাদও জানিয়েছেন তিনি।

সরকারের পক্ষ থেকে দেশব্যাপী বিনামূল্যে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনীর বিষয়কে নতুন প্রজন্মের জন্য ইতিবাচক মন্তব্য করে জয়া বলেন,মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সারাদেশে গেরিলা সহ চারটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী করার জন্য সরকার সকল সিনেমা হল মালিকদের আহ্বান জানিয়েছেন । সর্বমোট দেড়শতাধিক হলে সিনেমাগুলো দেখানো হবে। সরকারের এ আয়োজনকে আমি সাধুবাদ জানাই। নুতন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে এ ধরনের পদক্ষেপ অতি অবশ্যই করণীয়।

এছাড়া জয়া নিজেও প্রেক্ষাগৃহতে গিয়ে দর্শকদের সঙ্গে গেরিলা দেখবেন বলে জানান। এবং সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিগুলো দেখার আমন্ত্রণ জানান।

Reneta

গেরিলা ছাড়াও ১৬ ডিসেম্বর দিনভর প্রেক্ষাগৃহগুলোতে দেখানো হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’, হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’ এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মগেরিলাজয়া আহসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঁচ মিনিটে প্রিয়াঙ্কার ডিমান্ড পাঁচ কোটি রুপি!

পরবর্তী

বিজয় দিবসে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা

পরবর্তী
ডাইভারশন সেন্টার এর মানচিত্র, ট্রাফিক নির্দেশনা ও প্রবেশ পথ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা

বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, মাথায় পাগড়ি পরা, চশমা পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওরা ১১ জনের কেউ কেউ ভুল বুঝেছিল’

সর্বশেষ

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT