চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইল-মুনিমের ব্যাটে বরিশালের বড় সংগ্রহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের মধ্যে শুভেচ্ছা বিনিময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট সানরাইজার্সের বিপক্ষে ঝড়ো শুরু করেছিলেন মুনিম শাহরিয়ার। সেই আবহ ধারাবাহিক রাখেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শেষ সময়ে তাণ্ডব চালিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন দুই ক্যারিবিয়ান ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফরচুনদের ব্যাটিং তোপে পড়ে সানরাইজার্স বোলাররা। টেবিলের শীর্ষ দলটি তলানীতে থাকা বোপারাদের বিপক্ষে চার উইকেট হারিয়ে তোলে ১৯৯ রান। আসরে দ্বিতীয় জয় তুলতে ওভার প্রতি দশ রান করে আনতে হবে এনামুল-ইনগ্রামদের।

দিনের দ্বিতীয় খেলায় ব্যাটে নেমে তাণ্ডব চালান মুনিম শাহরিয়ার। গেইলকে সঙ্গী করে পাওয়ার প্লেতেই জমা করেন ৬৭ রান। সোহাগ গাজীর বলে ফেরার আগে ফিফটির মাইলফলকও স্পর্শ করেন মুনিম। ২৮ বলের তাণ্ডবে ফরচুন ওপেনারের নামের পাশে জমা হয় ৫১ রান। ছয়বার বলকে বাউন্ডারি ছাড়া করার পাশাপাশি তিনবার হাওয়ায় ভাসিয়ে বল আছড়ে ফেলেছেন মুনিম।

Banglabid

ফিফটির পরে মুনিম যখন ফেরেন, তখন ৬.৪ ওভারে বরিশালের সংগ্রহ ৭২ রান। তিন নম্বরে ব্যাট করতে আসা নুরুল হাসান যোগ্যতা প্রমাণে ব্যর্থ হন। ২ রান করে উইকেটকিপার ব্যাটার ফিরলে অধিনায়ক সাকিবের তোপে পড়ে সিলেট।

১৯ বলে ২০০ স্ট্রাইকরেটে ব্যাট করেন সাকিব। ১৯ বলে চার ছক্কা ও দুই চারে খেলেন ৩৮ রানের ইনিংস। পাঁচে নামা তৌহিদ হৃদয় ফেরেন ১১ বলে ১০ রান করে।

পরের দৃশ্যপটে চিত্রনাট্য সাজান ওপেন করা ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো। দুই ক্যারিবিয়ানের ব্যাটিং তোপে দুইশ ছুঁইছুঁই স্কোর জমা করে বরিশাল। ৪৫ বলে চারটি চার ও দুই ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন গেইল। ব্রাভো ১৩ বলে চার ছক্কা ও এক চারে খেলেন ৩৪ রানের ক্যামিও।

Reneta

ব্যাটারদের দিনে বরিশালের হয়ে সব থেকে খরুচে থাকেন সিরাজ আহমেদ। ৪ ওভারে ৫৬ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি সিলেটের পেসার। নিজের কোটার সব ওভার পূর্ণ করে ৩৭ রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন স্বাধীন। একটি করে উইকেট তুলেছেন আলাউদ্দিন বাবু, সোহাগ গাজী ও নাজমুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গেইলফরচুন বরিশালবঙ্গবন্ধু বিপিএল-২০২২মুনিমলিড স্পোর্টসসাকিবসিলেট সানরাইজার্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরা: ভাইরাল ব্যালে বালিকা

পরবর্তী

হিজাব বিতর্কে কর্নাটকে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

পরবর্তী
Protesters with hijab and masks hold signs demanding constitutional rights. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজাব বিতর্কে কর্নাটকে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

চট্টগ্রাম মহানগরীর পারিষদ মন্ত্রীর সভা, আলোচনা ও প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ভবিষ্যৎ দেখতে পান: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন বেতন স্কেলের ইতিবৃত্ত

আগস্ট ৩১, ২০২৬

আর্জেন্টিনা জার্সিকে বিদায় বলে দিলেন বিশ্বজয়ী মেসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT