চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইল-ব্রাভো-স্যামির প্রশ্নবিদ্ধ ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ২১, মে ২০১৬
স্পোর্টস
A A

আগামী মাসে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ইন্ডিজ দলে কাইরন পোলার্ড ও সুনীল নারিনের ডাক পাওয়া অথচ নির্বাচনী মানদণ্ডে নিজেদের বাদ পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি এবং ডোয়াইন ব্রাভো। বিস্ময় নিয়ে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছেন তারা।

নির্বাচনের মানদণ্ড অনুযায়ী ওয়ানডে দলে জায়গা পেতে হলে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে খেলতে হবে। অথচ যাদের দলে নেয়া হচ্ছে তাদের কেউ তা খেলেননি। তখন গেইল-স্যামি-ব্রাভো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন।

পোলার্ড ইনজুরিতে ছিলেন। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ ছিলেন নারিন। ২০১৪ থেকেই ওয়ানডে দলে নেই পোলার্ড। এই দুইজনকে দলে নেওয়ার পর সিরিজ টুইট করেছেন গেইল-ব্রাভো-স্যামিরা। এসব পোস্টে নির্বাচকদের মান নিয়েই প্রশ্ন তুলেছেন তারা।

Banglabid

ব্রাভো এটাকে ‘ম্যাজিক’ বলে ব্যঙ্গ করেছেন।বিদ্রূপ করে লেখা ব্রাভোর টুইট, “দিনের সেরা কৌতুক: ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা। এই বলে পোলার্ড ও নারিন ভালো না। এখন তারা ট্রাই নেশন সিরিজের জন্য পারফেক্ট? এটা ম্যাজিকের মতো! এই বলে আমাদের ঘরোয়া সুপার ফিফটিতে খেলতে হবে। পরের মুহূর্তেই তা লাগে না। ম্যাজিক! এইযে, তোমরা একটু সিরিয়াস হও!”

গেইল টুইটারে লিখেছেন, “কাইরন পোলার্ড ও সুনীল নারিন ত্রিদেশীয় সিরিজের জন্য নির্বাচিত হয়েছে। এটা কিভাবে সম্ভব ওয়েস্ট ইন্ডিজ? বোর্ড সুনীলকে সুপার ফিফটিতে খেলতে দেয়নি। এখন তাকে নিল। পোলার্ড ফিট থাকলে তো আমাদের মতো বিগ ব্যাশেই খেলতো!”

পোলার্ডকে অভিনন্দন জানিয়ে স্যামি লিখেছেন, “কাইরন পোলার্ড। ওয়ানডে দলে তোমাকে দেখে দারুণ লাগছে। কিন্তু বলো তো সুপার ফিফটি বা ২০১৪ থেকে ওয়ানডে না খেলে কিভাবে ওয়ানডে দলে ফিরে এলে?”

Reneta

সবার টুইটেই যখন পোলার্ডের নাম, তখন ডানহাতি এই অলরাউন্ডারও আর চুপ থাকেননি। নিজের টুইটে এতদিন বাদ থাকার কারণ জানেন না বলে জানালেন, ”দিনের পর দিন গেছে। আমি বঞ্চিতই ছিলাম। এখন কি আমার সৌভাগ্যের দিন এসেছে? সত্যটা চিন্তা কর। বাদ পড়ার আসল কারণটা কি তবে জানা গেল? ১৫টা মাস বাইরে ছিলাম।”

গেইল-ব্রাভো-স্যামিদের মতো ক্যারিবীয় ওয়ানডে দলে জায়গা হয়নি আন্দ্রে রাসেলেরও। এ চারজনই অবশ্য বছরের শুরুর দিকে করা বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে আছেন। তবে তাদের সবাই-ই টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডক্রিস গেইলডোয়াইন ব্রাভোড্যারেন স্যামি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাবা (পর্ব উনিশ)

পরবর্তী

অশিক্ষিত খেলোয়াড়েই দুরবস্থা: পিসিবি

পরবর্তী

অশিক্ষিত খেলোয়াড়েই দুরবস্থা: পিসিবি

‘শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’ সম্মাননা পেলেন ইসরাত জাহান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT