১১তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারে ‘শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’ হিসেবে সম্মাননা পেয়েছেন মেহেরপুরের ইসরাত জাহান। দ্বিতীয় হয়েছেন ঢাকার হাসিনা ইসলাম। নদীতে খাঁচায় মাছ চাষ করে বছরের ‘শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা’ হিসেবে পুরস্কার পেয়েছেন সোহেল মিয়াজি।,রানার-আপ হয়েছেন নাটোরের মো. সেলিম রেজা।
‘শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা’ হয়েছেন ঠাকুরগাঁয়ের অফিনা বেগম, রানার-আপ হয়েছেনন ফরিদপুরের রিনা বেগম। শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান’ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ), এবং ‘শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান’ কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।
সিটি ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন খাতে নির্বাচিত বছরের শ্রেষ্ঠ উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রত্যেক বিভাগের বিজয়ীদের পুরস্কার হিসেবে সাড়ে চার লাখ টাকা করে দেওয়া হয়।
এ কর্মসূচীর মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তা ও ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলো যে অবদান রাখছে তার স্বীকৃতি দেয়া। পাশাপাশি ক্ষুদ্র শিল্প স্থাপনের উদ্যোগকে উৎসাহিত করা। বিশ্বব্যাপী বিনিয়োগ ও দাতা সংস্থাগুলোর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের মেধা ও সফলতা অর্জনে সার্বিকভাবে সহযোগিতা প্রদান ও সচেতনতা সৃষ্টি করা।
আগামী বছর থেকে সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারে যোগ হবে শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা পুরস্কার।







