চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলের অনন্য কীর্তির ম্যাচে জিতল কোহলিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বয়সটা হয়ে গেছে ৩৭! রিফ্লেক্সে বয়সের ছাপ পড়েছে বলে ফিসফাস! ক্রিস গেইলের শেষের শুরু হয়ে গেছে বলেও আলোচনা! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম পাঁচ ম্যাচের দুটিতে একাদশের বাইরে থাকতে হওয়ায় হালে পানি পাচ্ছিল ফিসফাস কারীরাই। কিন্তু যার দখলে টি-টুয়েন্টির সব বড় বড় রেকর্ডগুলো, তাকে তো আর এত সহজে বাতিলের খাতায় ফেলা যায় না। মঙ্গলবার রাতে তাই চিরচেনা গেইলকেই দেখা গেল আরেকবার। ব্যাট হাতে খুনে এক ইনিংসে কেবল এই ফরম্যাটের ক্রিকেটে অনন্য মাইলফলকেই পা রাখেননি, বেঙ্গালুরুর ২১ রানের জয়ে সেটি আরো অনন্য হয়ে থাকল।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গেইল মাত্র ৩৮ বলে ৫ চার ও ৭ ছয়ে ৭৭ রানের তাণ্ডুবে ইনিংস খেলেছেন। এদিন তিন রান করার পথে ছুঁয়েছেন ছোট ফরম্যাটের ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক। সেখানে তার আগে পা রাখতে পারেননি কেউই।

শুরুতে ব্যাট করে গেইলের ঝড়, বিরাট কোহলির ৫০ বলে ৭ চার ও ১ ছয়ে ধীরস্থির ৬৪, টিম হেডের ১৬ বলে অপরাজিত ৩০ এবং কেদার জাদবের ১৬ বলে অপরাজিত ৩৮ রানে দুইশ পেরিয়ে যায় বেঙ্গালুরু। নির্ধারিত ওভারে ৮ উইকেটে জমা করে ২১৩ রান।

Banglabid

জবাবে গুজরাট লায়ন্স নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৯২ রান পর্যন্ত পৌঁছাতে পারে। ব্রেন্ডন ম্যাককালাম ২ চার ও ৭ ছয়ে ৪৪ বলে ৭২ করে লড়াই জিইয়ে রেখেছিলেন। সুরেশ রায়না ২৩, রবীন্দ্র জাদেজা ২৩, আর ইশান কিষাণ ২ চার ও ৪ ছয়ে ১৬ বলে ৩৯ রানে সেটা এগিয়ে নিলেও জয়বিন্দু ছুঁতে পারেননি।

গেইল প্রথম ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ১০ হাজার রানের মালিক হয়েছেন ২৯০ ম্যাচে এসে। মাত্র ৩ রানের অপেক্ষা কেটেছে বেঙ্গালুরুর ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে। বাসিল থাম্পির অফস্টাম্পের বাইরের বল থার্ডম্যানে পাঠিয়ে ১ রান নিয়েই বিরল ক্লাবে ঢুকে পড়েন তিনি।

গেইল এখন পর্যন্ত সবধরনের টি-টুয়েন্টিতে সেঞ্চুরি করেছেন ১৮টি, হাফসেঞ্চুরি ৬১টি। টি-টুয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি, ফিফটি ও ছক্কার রেকর্ড এই বাঁহাতির দখলে। মোট ছক্কা হাঁকিয়েছেন ৭৪৩টি। আর চার ৭৬৯টি। রান তুলেছেন ৪০.৪৭ গড় ও ১৪৯.২০ স্ট্রাইকরেটে।

Reneta

টি-টুয়েন্টিতে আরো কিছু রেকর্ডের মালিক গেইল। দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তার, সেটি ৩০ বলে। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৭৫ রানের ইনিংসটিও এই ক্যারিবিয়ানের। এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় (১৭টি) গেইলের, যা রেকর্ড। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ১,৬৬৫ রান করার কীর্তিও তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭ক্রিস গেইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লন্ডনে গ্রেপ্তার ভারতীয় ধনকুবের, তিনঘণ্টা পর জামিনে মুক্ত

পরবর্তী

ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর পথ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরবর্তী

ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর পথ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোনালদোর ইতিহাস গড়ার রাতে সেমিতে রিয়াল

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT