চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুজবে’ কান না দিতে কাশ্মীর পুলিশের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জম্মু কাশ্মীর-গুজবে কান দেবেন না

জম্মু কাশ্মীর পুলিশ প্রকাশিত ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পরিস্থিতি একেবারে শান্ত আছে বলে মন্তব্য করেছে কাশ্মীর রাজ্য পুলিশ। কাশ্মীরে সহিংসতা চলছে, এমন কোনো ‘গুজবে’ কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা পিটিআই’কে কাশ্মীর রাজ্য পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেছেন, এ পর্যন্ত সেখানে কোনো ধরনের অবাঞ্ছিত সহিংসতার ঘটনা ঘটেনি। শুধু পাথর ছোড়ার যে ঘটনাটি ঘটেছিল সেটিকে ঘটনাস্থলেই মিটিয়ে ফেলা হয়েছে। বিষয়টি আর বাড়তে পারেনি।

কাশ্মীর এলাকায় পরিস্থিতির অবনতি হয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশের মহাপরিচালক এ কথা বলেন। এর কয়েক মিনিট পরই শ্রীনগর পুলিশ টুইটবার্তায় জানায়, পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।

Banglabid

টুইটে পোস্ট করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: ‘জম্মু কাশ্মীরের পুলিশের প্রধান সম্পাদক (সিএস) ও মহাপরিচালক (ডিজি) জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছেন যেন তারা কোনো সাজানো ও উদ্দেশ্যমূলক সংবাদ বিশ্বাস না করেন। গত ৬ দিনে কাশ্মীরে কোনো রকম গোলাগুলির ঘটনা ঘটেনি।’

Press Release.@diprjk @KashmirPolice @igpjmu pic.twitter.com/mDhlKJMYyO

— J&K Police (@JmuKmrPolice) August 10, 2019

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়: ‘সিএস এবং ডিজি স্পষ্ট করে জানাচ্ছেন, এ অঞ্চলে গোলাগুলির কোনো গুজবে কান দেয়া জনগণের উচিত হবে না। গত ৬ দিনে এ পর্যন্ত পুলিশ একটি বুলেটও ছোড়েনি। পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। পরিস্থিতি আরও স্বাভাবিক করতে অধিবাসীরা নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করছে এবং বিভিন্ন নিষেধাজ্ঞাও কমিয়ে আনা হচ্ছে। শ্রীনগরসহ অন্যান্য শহরগুলো বর্তমানে যানবাহনে পরিপূর্ণ এবং লোকজন ঈদের কেনাকাটায় ব্যস্ত দিন কাটাচ্ছে।’

Reneta

শনিবার রাতে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির সভায় দলের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে সোনিয়া গান্ধীকে বেছে নেয়া হয়। ওই সময় রাহুল গান্ধী জানান, দলীয় প্রধান বিষয়ে সিদ্ধান্ত নেয়ার মাঝে কিছুক্ষণের জন্য সভা স্থগিত ছিল জম্মু কাশ্মীরে পুলিশের গোলাগুলিতে ‘সহিংসতা এবং নিহত’ হওয়ার খবর পেয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীর সংকটগুজবজম্মু ও কাশ্মীরজম্মু-কাশ্মীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারকাবহুল নাটক নিয়ে ঈদে এসএস এন্টারটেইনমেন্ট

পরবর্তী

দক্ষিণবঙ্গমুখী নৌরুটে ঘরমুখো মানুষের চাপ কমেছে

পরবর্তী
শিমুলিয়া-কাঁঠালবাড়ি-ফেরি-নৌরুটে ঘরে ফেরা মানুষ

দক্ষিণবঙ্গমুখী নৌরুটে ঘরমুখো মানুষের চাপ কমেছে

ঈদযাত্রায় ভোগান্তিতে ওবায়দুল কাদেরের দুঃখপ্রকাশ

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT