চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলের সর্বশেষ ট্যাবলেট ‘পিক্সেল সি’ বাজারে

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১১:৪৯ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

বছরের শেষে এসেও টেক জায়ান্ট গুগল বাজারে আনলো নতুন আরেকটি পণ্য। ‘পিক্সেল সি’ নামের ট্যাবলেটটি এ বছর বাজারে আসা গুগলের শেষ পণ্য।

পিক্সেল সি’র ১০.২ ইঞ্চি ২৫৬০X১৮০০ পিক্সেলের আলট্রা হাই রেজ্যুলেশনের ডিসপ্লেটি এখন পর্যন্ত বাজারে আসা ট্যাবলেটগুলোর মধ্যে সবচেয়ে উজ্জ্বল। ছবি, ভিডিও এবং মুভি দেখার জন্য ডিসপ্লেটি অসাধারণ। সাথে রয়েছে উচ্চ মানের গ্রাফিক্স হর্সপাওয়ার এবং স্টেরিও স্পিকার, যা ভিডিও এবং মুভি দেখার পাশাপাশি গেম খেলায় যোগ করেছে নতুন মাত্রা।

৩৯৮ গ্রাম ওজনের পিক্সেল সি অ্যাপলের জনপ্রিয় ট্যাবলেট আইপ্যাড এয়ার টু’র চেয়ে আকারে সামান্য বড় (আইপ্যাড এয়ার ৯.৭ ইঞ্চি) হলেও হালকা। তবে আইপ্যাডের চেয়ে সামান্য মোটা (০.২৮ ইঞ্চি)। ফলে আইপ্যাডের তুলনায় এটি ব্যবহার করা তুলনামূলকভাবে বেশি সুবিধাজনক।

Banglabid

সুদৃশ্য মেটাল বডির পিক্সেল সিতেও পিক্সেল মডেলের আগের ট্যাবলেটগুলোর মতো মাল্টিকালার ব্যাটারি ইন্ডিকেটর যোগ করা হয়েছে, যা ট্যাবলেটটিকে করেছে আরো বেশি সুন্দর।

পিক্সেল সি-ই বাজারের প্রথম ট্যাবলেট, যেখানে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ মার্শম্যালো ৬.০.১ ব্যবহার করা হয়েছে। এতে আছে শক্তিশালী টেগ্রা এক্স ওয়ান চিপ। অবশ্য এরপরও একসঙ্গে অনেকগুলো কাজ করার সময় ডিভাইসটির টাচ-সংবেদনশীলতা কিছুটা ধীর হয়ে যায়।

পেছনে ৮ মেগাপিক্সেল এবং সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ট্যাবলেটটি দিয়ে সহজেই ভিডিও চ্যাট করা যায়। এতে সব ধরণের অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের পাশাপাশি মাইক্রোসফট অফিসও ব্যবহার করা সম্ভব।

Reneta

শক্তিশালী ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড মার্শম্যালো’র কল্যাণে টানা ১০ ঘণ্টারও বেশি ব্যবহার করা যাবে পিক্সেল সি।

তবে ট্যাবলেটটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যের একটি হলো এর কি-বোর্ড। শুধুমাত্র পিক্সেল সি মডেলের জন্যই তৈরি করা এই কি-বোর্ডটি আলাদা কিনতে পাওয়া যায়। কি-বোর্ডটি ট্যাবলেটের সঙ্গে চুম্বকের মাধ্যমে আটকায় এবং ব্লু-টুথের সাহায্যে যুক্ত হয়।

অবশ্য ইউজার গাইডটি আগে পড়ে না নিলে সাধারণ মানুষের পক্ষে কি-বোর্ডটি চুম্বকের সাহায্যে ট্যাবলেটে লাগানোটা বেশ কঠিন। তবে একবার লাগানো শিখে গেলে এটি ব্যবহার করা খুবই সহজ। তখন এটি হয়ে যায় ছোটখাটো এটি ল্যাপটপ।

আপাতত পিক্সেল সি ট্যাবলেটটির দাম ৪৯৯ এবং কি-বোর্ডটির দাম ১৪৯ মার্কিন ডলার ধরা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলট্যাবলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT