চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ির মালিক হওয়ার আগে জরুরি সিভিক সেন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ১১, জুন ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ঢাকা শহরে গাড়ির সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে জ্যাম। এই অবস্থায় নিজস্ব গাড়িতে চলাচলকারীদের কিছু কিছু অবিবেচক আচরণের কারণেও জ্যামের পরিমাণ বেড়ে যাচ্ছে ক্রমাগত। তেমনই একটি ঘটনার বর্ণনা নিজের ফেসবুকে তুলে ধরলেন লেখক সাংবাদিক আরিফ জেবতিক।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, পিংক সিটি শপিংমলের সামনে দাঁড়িয়ে আছি। একটা গাড়ি এসে থামল। পেছনে অনেক লম্বা গাড়ির সারি। গাড়ির ড্রাইভার নামলেন, তারপর ঘুরে এসে গাড়ির অন্যপাশে এলেন। দরজা খুলে দিলেন। সেই দরজা দিয়ে গাড়ির মালকিন ধীরেসুস্থে নামলেন। অবাক হয়ে দেখলাম যে এই পুরো বিষয়টির কোনো দরকার ছিল না।

ভদ্রমহিলার হাতে কোনো ব্যাগ নেই, পোশাকে জবুথবু কোনো ব্যাপার নেই-উনি নিজে যদি চট করে দরজা খুলে নেমে যেতেন, তাহলে পেছনে জ্যাম লাগত না। কিন্তু তিনি অপেক্ষা করলেন ড্রাইভার এসে দরজা খুলে দেয়ার জন্য! এতে কী অহম উনার পূর্ণ হলো, আল্লাহ মালুম! এই কাহিনী আমি অহরহ দেখি। প্রয়োজন ছাড়া ড্রাইভারকে দিয়ে দরজা খুলিয়ে এরা কী আত্মতৃপ্তি পায় এটা একটা রহস্য!

এরপর আরেকটি ঘটনার বর্ণনা টেনে এই ব্লগার তার ফেসবুকে লিখেন, তারপর বনানীর রাস্তাঘাট এমনিতেই কেটেকুটে একসা। ধাই করে এক গাড়ি রাস্তার উপর থেমে গেল। এবারে মালিক অবশ্য নিজেই দরজা খুলে নামলেন। কিন্তু নেমে তারপর দরজা খোলা রেখেই সিট থেকে কাগজপত্র কী কী যেন নিয়ে ব্যাগে ঢুকাতে থাকলেন। পেছনে যে আমরা গাড়ির জ্যাম লাগিয়ে দিয়েছি সেই ব্যাপারে কোনো উদ্বেগ নেই। তো, ব্যাগে কাগজপত্র ঢুকানোর পরে মানিব্যাগ খুলে কিছু টাকা বের করলেন, সেই টাকা ড্রাইভারকে দিলেন। তারপর আস্তেধীরে পাশের বিল্ডিংয়ে ঢুকলেন। গাড়ির জ্যাম ছুটল।

সবশেষে তিনি লিখেন, রাগ উঠলে মাটির দিকে তাকাতে হয়-ছোটবেলা শিখেছি। আজকাল মাটির দিকে তাকালে কাদাপানি দেখে রাগ আরো চড়চড় করে উঠতে থাকে।

তবু দুইবারই রাগ সামলালাম।

আমরা বারবার বলি ড্রাইভারদেরকে লাইসেন্স দেয়ার আগে ড্রাইভিং শেখানো জরুরি। ট্রাস্ট মি, এই দেশে অনেক লোক আছে, গাড়ি কেনার আগে এদেরকে সিভিক সেন্স ট্রেনিং দেয়া দরকার।

গাড়ির মালিক হওয়ার আগে এদের জন্যও লাইসেন্স চালু করা এখন দরকারি হয়ে পড়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নামী-দামী ব্র্যান্ডের গুঁড়া মরিচে ইটের গুঁড়া

পরবর্তী

মায়ের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় ‘শিশু হাসমি’ হত্যা

পরবর্তী

মায়ের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় ‘শিশু হাসমি’ হত্যা

ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পড়তে যাচ্ছেন তারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT