ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে মাস্টার্স করতে যাচ্ছেন ৮ জন বাংলাদেশী তরুণ।
এই ৮ জনই বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ। বিগত ৬০ বছরে প্রায় ২০২,৬০০ জন বিদেশী এই প্রোগ্রামে অংশ নিয়েছে। সারাবিশ্বে ১৫৫টি দেশে এই কার্যক্রম পরিচালনা করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য অন্যতম সম্মানজনক বৃত্তির নাম ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’। বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পায়।
ফুলব্রাইট স্কলারশিপের অধীনে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে কৃষি, শিক্ষা, অর্থনীতি, সাংবাদিকতা, পরিবেশ, নগর উন্নয়ন, পাবলিক পলিসিসহ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ দেওয়া হয়। বিভিন্ন দেশের মধ্যে ভাষা ও সংস্কৃতির বিনিময় ঘটে এই আয়োজনের মধ্যে দিয়ে।










