চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান্ধীবাদী ঝর্ণাধারা চৌধুরী মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঝর্ণাধারা চৌধুরী-গান্ধী-গান্ধীবাদী

গান্ধীবাদী চেতনায় জীবন উৎসর্গ করা সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক ডা. ফরহাদ চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

মস্তিষ্কে রক্তক্ষরণের পর গত ২ জুন ঝর্ণাধারা চৌধুরীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত সপ্তাহে স্ট্রোক করার পর থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

Banglabid

নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার গান্ধী আশ্রমের সচিব হিসেবে কর্মরত ছিলেন সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী। ২০১৫ সালে তিনি একুশে পদক লাভ করেন। ২০১৩ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন তিনি।

গান্ধী আশ্রমের পরিচালক রাহা নব কুমার চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, বৃহস্পতিবার তার মরদেহ রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে রাখা হবে। শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য মরদেহ আনা হবে। এরপর বেলা ৩টায় নোয়াখালীর গান্ধী আশ্রমে তার মরদেহ নিয়ে যাওয়া হবে।

এরপর তার শেষ ইচ্ছানুসারে মরদেহ সন্ধানীতে দান করা হবে।

Reneta

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালুপুর গ্রামে ১৯৩৮ সালের ১৫ অক্টোবর ঝর্ণাধারা চৌধুরী জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গান্ধীয়ান প্রথম চৌধুরী ও মায়ের নাম আশালতা চৌধুরী।

বাবা মারা যাওায়ার পর ১৯৫৬ সালে মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত অম্বিকা কালিগঙ্গা চ্যারিটেবল ট্রাস্টে (বর্তমানে গান্ধী আশ্রম ট্রাস্ট) তিনি যোগ দেন। ১৯৬০ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে সংসারত্যাগীদের সংগঠন চট্টগ্রামের প্রবর্তক সংঘে যোগদানের মাধ্যমে সরাসরি মানবসেবা নিয়োজিত হন তিনি।

সমাজসেবার পাশাপাশি ঝর্ণাধারা তার পড়ালেখাও চালিয়ে নিতে থাকেন। তিনি চট্টগ্রামের খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও ঢাকা থেকে স্নাতক পাস করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আগরতলায় ত্রাণ কাজে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৭৯ সালে পুনরায় গান্ধী আশ্রম ট্রাস্টে ফিরে আসেন। ১৯৯০ সালের ১৩ জুন চারু চৌধুরীর মৃত্যুর পর তিনি ট্রাস্টের সচিবের দায়িত্ব পান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন চলচ্চিত্র উৎসবে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’

পরবর্তী

কোহলিদের জার্সি নিয়ে ভারতে বিতর্ক তুঙ্গে

পরবর্তী

কোহলিদের জার্সি নিয়ে ভারতে বিতর্ক তুঙ্গে

শফিউর রহমান

শুদ্ধ সঙ্গীত প্রসারের পথিকৃৎ শফিউর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী

সর্বশেষ

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT