চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীর টানা আট জয়ের রহস্য

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:০৯ অপরাহ্ণ ১৩, মে ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি।

ফাইল ছবি।

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এখনও অপরাজিত গাজী গ্রুপ ক্রিকেটার্স। আট ম্যাচের আটটিই জিতে শিরোপার পথে হাঁটছে দলটি। গাজীর এই টানা সাফল্যের পেছনের রহস্য জানালেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

‘আমাদের দলে যে ধরণের ছেলেরা আছে, তারা বেশিরভাগই জাতীয় দল থেকে বাদ পড়েছে, কেউ জাতীয় দলে অনেক দিন ধরে খেলেছে বা অনেকেরই জাতীয় দলে ঢোকার সুযোগ আছে। এধরণের ছেলেদের মোটিভেট করাটা সহজ। তারা যদি দেখে যে সামনে তাদের জাতীয় দলে ঢোকার সুযোগ আছে, তাতে নিজরাই মোটিভেটেড হয়। আর এখনকার যুগে ছেলেদের মোটিভেটও করতে হয় না, তারা নিজেরাই মোটিভেটেড হয়। নিজেরাই বোঝে আমরা ভাল খেললে হয়তো ভবিষ্যতটা ভাল হবে। দলের বেশিরভাগই ঢাকা লিগে নিয়মিত পারফর্ম করা, আবার তারা নিজেরাও ভাল খেলতে চায়। আমাদের কাজটিও তাই সহজ হয়ে গেছে।’

আয়ারল্যান্ড সফরে জাতীয় দলের সঙ্গে আছেন গাজী গ্রুপের নিয়মিত অধিনায়ক নাসির হোসেন। ত্রিদেশীয় সিরিজ শেষে ফিরে আসবেন তিনি। পেসার শফিউল ইসলাম আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। দেশে থাকা বাকি ক্রিকেটারদের মধ্যে ‍মুমিনুল, জহুরুল, সোহরাওয়ার্দী, এনামুল বিজয়, আবু হায়দার রনি, নাদিফ চৌধুরীর জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে।

Banglabid

এদের অনেকেই বিকেএসপি থেকে উঠে এসেছেন। বিকেএসপির কোচ হিসেবে কাজ করায় সালাউদ্দিনের পরিচর্যায় ক্রিকেটার পরিচিতি পেয়েছেন তারা। এজন্য বোঝাপড়াটাও ভাল বলে জানালেন সালাউদ্দিন, ‘প্লেয়ার ও কোচিংয়ের পরিবেশটা, যেখানে আমি কোচিং করাই আমাদের পরিবেশটা একইরকম থাকে, তাই পরিবেশ নিয়ে সমস্যা হয় না। যেহেতু অধিকাংশই আমার ছাত্র ছিল, তাদের কোচিং করানোটা অনেক সহজ। সবাইকে আমি ভাল করে জানি-বুঝি, তাই আমাদের সবার মধ্যেই ভাল বোঝাপড়া হয়ে গেছে।’

টানা আট ম্যাচে জয় তুলেও মাটিতে পা রাখছেন গাজীর কোচ সালাউদ্দিন। সতর্ক থেকেই সামনে বাড়তে চান তিনি, ‘একটা জিনিস মনে রাখতে হবে, লিগ চ্যাম্পিয়নশিপ থেকে আমরা অনেক দূরে। মাত্র ৮টি ম্যাচ শেষ হয়েছে। লিগের আরও ৮টি ম্যাচ বাকি। তাই আমরা ভাবছি পরবর্তী ম্যাচগুলো কিভাবে ভাল খেলবো। যেহেতু আমরা প্রথম আটটা ম্যাচ ভালভাবেই জিতেছি, সামনের ম্যাচগুলোতেও সেএটা ধরে রাখতে চাই। প্রথম যে লিগটা আছে সেখানে তিনটি ম্যাচ জিততে পারলে আমাদের জন্য চ্যাম্পিয়নের দৌড়ে থাকা সুবিধা হবে। সুপারর লিগে তিন চারটা ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হওয়ারও সম্ভাবনা থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT