গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাপায় অটো রিক্সাভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে রিক্সাভ্যানের চালকসহ তিনজন।
বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক সড়কের বাগদা বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বাগদা বাজার থেকে ব্যাটারি চালিত রিক্সাভ্যানে যাত্রীরা ফেরার পথে ভুমি অফিসের সামনে দিনাজপুর থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস রিক্সাভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
নিহত দু’জনের মধ্যে আজাহার আলী গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের অধিবাসী এবং নিহত ইমরানের বাড়ি সাপমারা ইউনিয়নের দুধিয়া গ্রামে।
আটক বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।








