চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত বছর এশিয়ার ৯০ কোটি মানুষ ঘুষ দিয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

গত বছর সরকারি সেবা পেতে এশিয়ার দেশগুলোতে বসবাসরত নাগরিকদের চারভাগের একভাগকেই ঘুষ দিতে হয়েছে। মঙ্গলবার বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’র (টিআই) এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। এতে সর্বব্যাপী এই দুর্নীতি ঠেকাতে সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৬টি দেশের ২০ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে টিআই।

এতে দেখা গেছে, গত ১২ মাসে এই অঞ্চলের ৯০ কোটি মানুষকে অন্তত একবার হলেও ‘চা খাওয়ার টাকা’র নামে ঘুষ দিতে হয়েছে।

Banglabid

ঘুষ প্রদানের হার সবচেয়ে বেশি ভারত এবং ভিয়েতনামে। দেশ দুটির তিনভাগের দুইভাগ মানুষই জানান, সরকারি শিক্ষা এবং স্বাস্থ্যখাতের মতো মৌলিক সেবাগুলো পেতে তাদের ঘুষ দিতে হয়েছে। প্রতিবেদন অনুসারে, ঘুষ সবচেয়ে কম লেনদেন হয়েছে জাপান, হংকং এবং অস্ট্রেলিয়াতে।

এতে আরো দেখা যায়, সবচেয়ে বেশি ঘুষ গ্রহণ করে পুলিশ। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে যারা গত এক বছরে পুলিশের কাছে কোনো কাজে গেছে তাদের তিনভাগের একভাগকেই ঘুষ দিতে হয়েছে। এসব দুর্নীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র শ্রেণি। অন্য যেকোনো অধিক উপার্জনকারীদের তুলনায় তাদের ঘুষ দিতে হয়েছে বেশি।

ঘুষ চাওয়ার ক্ষেত্রে থাইল্যান্ড, ভারত এবং পাকিস্তানে টার্গেট করা হয় দরিদ্রদের। তবে উল্টো চিত্র ভিয়েতনাম, মিয়ানমার এবং কম্বোডিয়ায়। এই দেশগুলোতে ঘুষ বেশি দিতে হয়েছে ধনীদের।

Reneta

টিআই’র চেয়ারম্যান হোসে উগাজ বলেন, ‘দুর্নীতি-বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারগুলোকে আরো অনেক কিছু করতে হবে। ঘুষ লেনদেন কোনো ছোট অপরাধ না। এটা টেবিল থেকে খাবার কেড়ে নেয়, শিক্ষাদান বাধাগ্রস্ত করে, স্বাস্থ্যসেবা পেতে বাধা দেয় এবং এটা হত্যা পর্যন্ত করতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘুষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সত্তা’র প্রযোজককে মিষ্টিমুখ করিয়েছেন কল্লোল

পরবর্তী

রাজপথ কাঁপানো সেই অা. লীগ নেত্রীরা

পরবর্তী

রাজপথ কাঁপানো সেই অা. লীগ নেত্রীরা

৮ মার্চ শুধুই কি একটি বিশেষ দিন!

সর্বশেষ

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT