চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে চিকিৎসাধীন মিতা হক, দোয়া চাইলেন মেয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
বিনোদন
A A

১৯ জুলাই থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন রবীন্দ্রসংগীতের জনপ্রিয় মুখ মিতা হক। প্রথমে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাখা হয় আইসিইউতে এবং পরবর্তীতে কেবিনে স্থানান্তর করা হয়। এমনটাই জানালেন তার মেয়ে ও রবীন্দ্র সংগীতশিল্পী ফারহীন খান জয়ীতা।

৩ বছর ধরে ডায়ালাইসিস নিচ্ছেন মা (মিতা হক)। সবশেষ ১৮ জুলাই তিনি জ্বরে আক্রান্ত হন। পরীক্ষার পর জানা যায়, তিনি নিউমোনিয়া ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত। পরদিন ১৯ জুলাই তার অবস্থা বেশ গুরুতর হওয়ায় কয়েকদিন তাকে আইসিইউতে রাখা হয়। বর্তমানে অবস্থা ভালো হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বলছিলেন তার মেয়ে।

মায়ের অসুস্থতার খবর জানিয়ে জয়িতা আরো বলেন, গত কয়েক দিন আমরা ভয়াবহ খারাপ সময় পার করেছি। মায়ের অবস্থা এখন স্থিতিশীল। তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে শিফট করা হয়েছে। এটা আপাতত ভালো খবর।

একই মঞ্চে গাইছেন মা-মেয়ে
Banglabid

এই সময়ে মিতা হকের প্রচুর বিশ্রাম দরকার বলেও জানান জয়িতা। বলেন, এখন ভালো আছে। আসলে এটাও মাথায় রাখা প্রয়োজন,সেটা হল সব মিলিয়ে সি ইজ অ্যা ক্রিটিক্যাল পেশেন্ট। মায়ের ইনফেকশনটা পুরোপুরি যেতে সময় লাগবে। তার প্রচুর রেস্ট দরকার এবং কোনো ভাবেই এই ক্ষেত্রে কম্প্রোমাইজ জায়গা নেই। সবার কাছে অনুরোধ এই সময়টায় আপনারা যারা তার জন্য দুশ্চিন্তা করছেন তারা তার জন্য শুভাশীষ দিন,আপনাদের প্রার্থনায় মা কে রাখুন। সেটা জরুরী। কিন্তু আপাতত তাকে দেখতে আসা জরুরী নয়। ভিজিটর একেবারেই নিষেধ।

দেশবরেণ্য সংগীতশিল্পী মিতা হক অভিনেতা খালেদ খানের স্ত্রী। তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। তার মেয়ে জয়িতাও রবীন্দ্রসংগীত শিল্পী। এছাড়াও মিতা হক বিভিন্ন সময়ে জাতীয় রবীন্দ্র সম্মিলন, ছায়ানটসহ বেশ কিছু সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। গেল বছরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তীতে ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা ২০১৭’-তে রবীন্দ্র সংগীতশিল্পী হিসেবে আজীবন সম্মাননা অর্জন করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইমিতা হকরবীন্দ্র সংগীতলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দেশের ১ কোটি মানুষ হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত’

পরবর্তী

দুর্বল বন্ড মার্কেটের কারণে কি ব্যাংকে চাপ বাড়ছে?

পরবর্তী

দুর্বল বন্ড মার্কেটের কারণে কি ব্যাংকে চাপ বাড়ছে?

বস্ত্র খাতে বিনিয়োগে জাপানীদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT