চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গতবারেরই পুনরাবৃত্তি, পরিবর্তনটা শুধু নামে

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:৩৮ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৫
স্পোর্টস
A A

এ যেনো ২০১৪’রই পুনরাবৃত্তি। পরিবর্তনটা শুধু নামে। বার্সেলোনার জায়গায় এবার রিয়াল মাদ্রিদ। ২০১৩-১৪ মৌসুমে জেরার্দো মার্তিনোর অধীনে কোনো শিরোপা ছাড়া মৌসুম শেষ করতে হয়েছিলো মেসি-নেইমারদের। এবার একই ঘটনার শিকার রিয়াল মাদ্রিদ।

রোনালদো-বেল-রদ্রিগেজের মত তারকার হাট বসিয়েও কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করেছে স্প্যানিশ এ জায়ান্ট। তবে লা লিগার ইতিহাসে সব থেকে সফল দলের নাম নিলে সবার আগেই আসবে রিয়াল মাদ্রিদের নাম। কেননা এখন পর্যন্ত সর্বোচ্চ ৩২ বার লিগ শিরোপা ছুঁয়ে দেখার পাশাপাশি ২২ বার রানার-আপ হওয়ার রেকর্ড গ্যালাকটিকোদের।

রিয়ালের এই ব্যর্থতার দায় নিতে হতে পারে আগের মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেয়া কার্লো আনচেলত্তিকে। স্প্যানিশ মিডিয়ায় আভাসটাও তেমনই। তবে রিয়ালের সঙ্গে আনচেলত্তির এখনও এক বছরের চুক্তি বাকি রয়েছে।

Banglabid

আনচেলত্তিও মানছেন ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়াতে হতে পারে তাকে। ইএসপিএন’কে দেয়া  সাক্ষা্তকারে তিনি বলেছেন, জানিনা শেষ পর্যন্ত কি হবে। তবে যাই হোক আমি তার জন্য প্রস্তুত আছি।

ক্লাবের কেউ এখনও তেমন কোন আভাস দেয়নি। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। রিয়ালের হয়ে কাজ করা এখনও উপভোগ করছি। ক্লাব যতক্ষণ  না কিছু বলছে ততক্ষণ আমি কাজ চালিয়ে যাব।

তবে আনচেলত্তি রিয়ালে যেনো থাকেন দলটির জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ সেটাই চান। তিনি বলেন, আনচেলত্তি অনেক বড় মাপের কোচ। রিয়ালকে তার এখনও অনেক কিছু দেয়ার আছে। আমি আশা করবো তিনি এখানে থেকে যাবেন।

Reneta

তবে রিয়ালের ব্যর্থতার মৌসুমেও নিজের পারফরমেন্সে উজ্জ্বল ছিলেন দলটির পর্তুগীজ ফুটবল সেনসেশন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসিকে পেছনে ফেলে লা লিগার সর্বোচ্চ গোলদাতা তিনি। মৌসুমের ৩৮ রাউন্ড শেষে রোনালদোর গোল ৪৮। তার থেকে ৫ গোল পেছনে থাকা মেসির গোল ৪৩।

গুরুর হয়ে গলা ফাটিয়েছেন রোনালদো নিজেও। রোনালদোর তার টুইটারে লিখেছেন, এক বড় মাপের কোচ, অসাধারণ ব্যক্তিত্ব। আশা করছি আগামী মৌসুমেও আমরা এক সঙ্গে কাজ করতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নজরুল মেলা’র জন্য প্রস্তুত চ্যানেল আই

পরবর্তী

মিয়ানমারের তালিকা অসম্পূর্ণ তাই পরীক্ষা-নিরীক্ষায় বিজিবি

পরবর্তী

মিয়ানমারের তালিকা অসম্পূর্ণ তাই পরীক্ষা-নিরীক্ষায় বিজিবি

ছবিতে নারী লাঞ্ছনার প্রতিবাদ

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT