চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্র দুই চাকার বাইসাইকেল, তাই বিরোধী দলের ভূমিকা অপরিহার্য: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

গণতন্ত্রকে দুই চাকার বাইসাইকেলের সঙ্গে তুলনা করে, গণতন্ত্রের বিকাশে বিরোধীদলগুলোকে অপরিহার্য ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শনিবার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় ত্রিবার্ষিক সম্মেলনে যোগদান দিয়ে তিনি এ কথা বলেন।

কাদের বলেন: গণতন্ত্র এক চাকার বাইসাইকেল নয, দুই চাকার বাইসাইকেল। এটা আমাদের মনে রাখতে হবে। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও মনে রাখতে হবে তাদের ভূমিকা অপরিহার্য। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে বিরোধী দলকে শক্তিশালী হতে হবে। শক্তিশালী বিরোধী দল ছাড়া শক্তিশালী গণতন্ত্র বিশ্বাস করা যায় না। এটা আমাদের মনে করতে হবে রাখতে হবে। এটা আমরা (আওয়ামী লীগ) পালন করি না।

এসময় জাতীয় পার্টি-জেপি’র অতীত রাজনৈতিক ভূমিকার প্রসংশা করে তিনি বলেন: আওয়ামী লীগ সরকার যখন কিছু আসন সংকটে ছিল, সে সময় আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি-জেপি। মূল ভূমিকা পালন করেছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। সেদিন সরকার গঠনে সহযোগিতা করেছিলেন। জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে স্ট্র্যাটেজিক একটি বিষয় আছে সেই সম্পর্ককে ধরে রাখায় ভূমিকা থাকবে সবারই।

তিনি আরও বলেন: আমি আমার নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় পার্টি-জেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথাই বলে যেতে চাই, ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে আসুন একসাথে হই। সাম্প্রদায়িক অপশক্তিকে ঐক্যবদ্ধ ভাবে আমরা পরাজিত করে, সোনার বাংলা বিনির্মাণে করব।

এসময় সতর্ক করে কাদের বলেন: আজও বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চক্রান্ত চলছে। বাতাসে ষড়যন্ত্রের গন্ধ আছে, রক্তের গন্ধ আছে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা একসাথে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

রাজনীতিতে সৌজন্য বোধের বিষয়টিও ওঠে আসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যে। তিনি বলেন: আজ রাজনীতিতে সৌজন্যতাবোধ নেই। ব্যানার, বিলবোর্ড সৌজন্যতা আছে, কিন্তু রাজনীতিতে সৌজন্যতাবোধ বিরল প্রাণীর মত হারিয়ে যাচ্ছে। সহযোগিতা নেই, ক্রমেই রাজনীতিতে সৌজন্যতাবোধ হারিয়ে যাচ্ছে।

বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যতাবোধের অভাবে যে বিভাজন তৈরি হচ্ছে তা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: বাংলাদেশের রাজনীতিতে খুবই খারাপ একটা সময় যাচ্ছে।  নেতিবাচক এ দিকটা আমরা এড়াতে পারছি না। দিনদিন ডিভাইস হয়ে যাচ্ছে, আমাদের রাজনীতি ক্রমেই অসহিষ্ণু হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। ক্রমেই রাজনীতির মেরুকরণ বৃদ্ধি পাচ্ছে। ভাবতে অবাক লাগে আজ সামাজিক অনুষ্ঠান ও কারো মৃত্যুর পরে অনুষ্ঠানে যেতে দ্বিধাবোধ করে। এসব দৃষ্টান্ত রাজনীতির জন্য শুভ নয়।

এসময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন: এটাও বাংলাদেশের রাজনীতির মাস্টার মাইন্ড এবং রাজনীতি অলঙ্ঘনীয় দেয়াল সৃষ্টি করছে বিএনপি। গণতান্ত্রিক রাজনীতির বাধা হয়ে দাঁড়িয়েছে। অলঙ্ঘনীয় দেয়াল হাজার ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়েই সৃষ্টি করেছে। অলঙ্ঘনীয় দেয়াল যারা সৃষ্টি করেছিল তাদেরকে বাদ দিয়ে তো ইতিহাস সৃষ্টি করা যায়নি। সেদিন কারা বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল? বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল, দূতাবাসে চাকরি দিয়েছিল? কারা ইনডেমিনিটি জারি করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করতে চেয়েছিল? তারা পঞ্চম সংশোধনী আইন পরিবর্তন করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করেছিল। রাজনীতিতে অলঙ্ঘনীয় দেয়াল সেখান থেকেই সৃষ্টি হয়েছিল।

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরজাতীয় পার্টি-জেপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রলীগের পুনর্মিলনীতে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

নিখোঁজের পর শিশুর গলাকাটা লাশ উদ্ধার

পরবর্তী
লাশ উদ্ধার

নিখোঁজের পর শিশুর গলাকাটা লাশ উদ্ধার

টাঙ্গাইলে সাংবাদিকদের ওপর জুয়াড়িদের হামলার প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT