চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণতন্ত্রের অপমৃত্যু’-অফিস ভাঙার পর কঙ্গনার প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

বুধবার দুপুরে যখন মুম্বাই হাইকোর্ট নির্দেশনা জারি করেন, ঠিক তার আগেই ভেঙে রীতিমত গুড়িয়ে দেয়া হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের অফিস। তবে শঙ্কিত নন বলিউডের এই কুইন। ভিডিও পোস্ট করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। সেই সঙ্গে তার সঙ্গে হওয়া পুরো ঘটনাটিকে তিনি ‘গণতন্ত্রের অপমৃত্যু’ বলেও উল্লেখ করেন।

মহারাষ্ট্র সরকারের সাথে গত কয়েকদিন ধরে প্রকাশ্যে বাকযুদ্ধে জড়িয়েছেন কঙ্গনা রানাউত। এর মাঝেই বুধবার বিএমসি ভেঙে গুড়িয়ে দিল কঙ্গনার অফিস। কঙ্গনার দাবি বিএমসির এই কাজ বেআইনি কারণ তার অফিসে কোনও অবৈধ কাঠামো ছিল না।

মুম্বাইতে পা রাখবার ঘন্টা খানেদের মধ্যে টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় রীতিমত বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা। ‘গণতন্ত্রের অপমৃত্যু’- হ্যাশ ট্যাগে এমন কথা উল্লেখ করে নিজের ভাঙা অফিসের একাধিক ভিডিও ও ছবি পোস্ট করেন অভিনেত্রী।

Banglabid

অন্য আরেকটি ভিডিওতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে ক্ষুদ্ধ কঙ্গনা বলেন, উদ্ধব ঠাকরে তোর কী মনে হয়? তুই ফিল্ম মাফিয়ার সঙ্গে হাত মিলিয়ে আমার ঘর ভেঙে আমার থেকে প্রতিশোধ নিলি? সময়ের চাকা ঘুরবে। তুই আজ আমার ঘর ভেঙেছিস, কাল তোর অহঙ্কার ভাঙবে।

तुमने जो किया अच्छा किया ?#DeathOfDemocracy pic.twitter.com/TBZiYytSEw

— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020

তীর্যক মন্তব্য করে কঙ্গনা বলেন, আমি আজ উপলব্ধি করতে পারলাম যে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কী ঘটেছিল। আমি আজ আমার দেশবাসীকে কথা দিচ্ছি আমি শুধু অযোধ্যা নয় কাশ্মীর নিয়েও ছবি তৈরি করব এবং দেশবাসীকে সচেতন করব। উদ্ধব ঠাকরে, এটা ভালো হল যে এই নৃশংস কাজ, এই সন্ত্রাস আমার সঙ্গে ঘটল।

Reneta

এর আগে ‘ভাঙা যাবে না কঙ্গনা রানাউতের অফিস’-বুধবার দুপুরে এমনই রায় দেয় মুম্বাই হাইকোর্ট। বিএমসিকে বৃহস্পতিবার দুপুর ৩টার মধ্যে অভিনেত্রীর পিটিশনের জবাব দিতে বলা হয়েছে। সেই সময় বিচারপতি এসজে কাথাওয়াল্লার বেঞ্চে এই মামলার শুনানি ফের শুরু হবে।

এদিকে কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানিয়েছেন, বিএমসির বিরুদ্ধে ক্রিমিন্যাল কেস দাখিল করবেন কঙ্গনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অফিসকঙ্গনাকঙ্গনা রানাউতকুইনবলিউডমুম্বাইহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT