চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার মুক্তি আদালত বা রাষ্ট্রপতির ক্ষমায়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি যা চাইছে, তার জন্য তাদেরকে কোর্টের মাধ্যমে আসতে হবে। না হলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে।  

এই মামলা আওয়ামী লীগ সরকার দেয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের প্রিয় ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মইনুদ্দিন তাদের আমলেই এ মামলা দেয়া ছিলো। যদিও এই মামলা ১০ বছর চলেছে।’

রোববার বিকালে বঙ্গোপসাগরের উপকূলবর্তী সাত দেশের জোট বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলন শেষে ঢাকায় ফিরে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

Banglabid

শেখ হাসিনা বলেন: যখন মানুষ পুড়িয়ে মেরেছে তখনই আমার উচিৎ ছিলো গ্রেপ্তার করা। এখন তাদের নেত্রী বন্দী বিএনপি আন্দোলন করুক।

এ মামলায় সরকারের হস্তক্ষেপ নেই উল্লেখ করে তিনি বলেন: বিচার বিভাগের উপর যদি হস্তক্ষেপ করতে চাইতাম তাহলে কী ১০ বছর ধরে মামলা চলতো? ১৫৪ বার কোর্টে হাজিরার তারিখ পড়েছে, কিন্তু তিনি যাননি।

‘তবুও তারা মিডিয়ার কাছে ফেভারিট। চুরি করলেও ভালো, ভোট ডাকাতি করলেও ভালো, হাজার অপরাধ হলেও তারা অপরাধী হয় না।’

Reneta

প্রধানমন্ত্রী আরো বলেন: খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছে এতিমের টাকা চুরি করে। মামলা শুধু একটা না অনেক আছে। আজ আমি কিছু কিছু রিপোর্ট পড়ছিলাম তাদের সৌভাগ্য মিডিয়া তাদের কভার করে। আমি তো সবসময় তিন নম্বর চার নম্বর বা পাঁচ নম্বরে থাকি সেখানে বিএনপি সবসময় অগ্রাধিকার পায়। চ্যানেলের খবরগুলোতে আমি সব জায়গায় তিন চার পাঁচে এসে ঠেকি।

তিনি বলেন, ‘তাদেরতো অনেক বড় বড় আইনজীবী আছে। কই কোনো আইনজীবীতো প্রমাণ করতে পারলো না খালেদা জিয়া নির্দোষ। তাদের নেত্রী বন্দী হয়ে অাছে তারা অন্দোলন করুক।’

‘তারা নির্বাচন করবে কী করবে না এটা তাদের বিষয়। খালেদা জিয়ার ছেলে যেদিন মারা গেলো সেদিন গেলাম, সেদিন আমার মুখের উপর দরজা বন্ধ করে দিলো। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আর তাদের সাথে কোনো আলোচনায় বসব না। আমার অাত্মসম্মান আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিমামলালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাপ-মেয়ের ইচ্ছে পূরণ

পরবর্তী

‘আমি পুরোপুরি আলাদা একজন মানুষ’

পরবর্তী

‘আমি পুরোপুরি আলাদা একজন মানুষ’

‘মাটির গান ছাড়া অন্য গানের প্রতি আমার টান জাগে না’

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT