চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার মুক্তির আবেদন: কী মত দিলেন আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসক ও পরিবারের সদস্যরা তার পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে পরিবারের করা আবেদনে মতামত দিয়ে আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার ৭ সেপ্টেম্বর আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কিন্তু কী আছে আইন মন্ত্রণালয়ের মতামতে? এ প্রসঙ্গে আইনমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন: যেহেতু ৬ মাসের মেয়াদের (দণ্ড স্থগিতের) শেষ হয়ে যাচ্ছে, তিনি একই আদলে মেয়াদ বৃদ্ধি এবং বিদেশ যাওয়ার জন্য একটা আবেদন করেছেন। যেটা আইন মন্ত্রণালয়ে এসেছিলো, আমরা সেটাতে মন্ত্রণালয়ের মতামত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি।

আইন মন্ত্রণালয় থেকে কী মতামত দেওয়া হয়েছে সে প্রসঙ্গে জানতে চাইলে আনিসুল হক বলেন: কী মতামত দিয়েছি সেটা এখনই বলতে পারবো না। এটা এখন স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে। সেখানে অনুমোদন হওয়ার পর আমরা বলতে পারবো কী হলো।

Banglabid

গত সপ্তাহে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দর স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন।

আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়: আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আগের বারের মতো এবারের চিঠিতেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর কথা বলে তার মুক্তি চাওয়া হয়েছে।

গত ১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হচ্ছে।

Reneta

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের সাজা হয় খালেদা জিয়ার। দীর্ঘ ২৫ মাস কারাভোগের পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে তার ৬ মাসের দণ্ড স্থগিত করা হয়। এরপর ২ দফা তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।

এদিকে চলতি বছরের ১১ এপ্রিল করোনা আক্রান্ত হন খালেদা জিয়া। তখন ৫৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আগামী ২৪ সেপ্টেম্বর তার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। এ অবস্থায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে তার পরবিার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াখালেদা জিয়া কারাগারেবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে আরও ৩৪৩ জন হাসপাতালে

পরবর্তী

ভিডিও প্ল্যাটফর্ম লাইকির ‘সাইবার সেফটি’ ক্যাম্পেইন চালু

পরবর্তী
সাইবার সেফটি সচেতনতামূলক ডিজিটাল ক্যাম্পেইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিডিও প্ল্যাটফর্ম লাইকির ‘সাইবার সেফটি’ ক্যাম্পেইন চালু

তালেবান সরকারের প্রধানমন্ত্রী হাসান আখুন্দ বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবান সরকারের প্রধানমন্ত্রী হাসান আখুন্দ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের হাফেজ সাদ

আগস্ট ৩১, ২০২৬

আর্জেন্টিনা জার্সিতে মেসির দুই দশকের রাজত্বে যত অমর মহাকাব্য-কীর্তি

আগস্ট ৩১, ২০২৬
আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আগস্ট ৩১, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সাথে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক

আগস্ট ৩১, ২০২৬

চ্যানেল আই এর নতুন টকশো দারুণ দুপুর

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT