চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালেবান সরকারের প্রধানমন্ত্রী হাসান আখুন্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। একইসঙ্গে নতুন সরকারকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানানো হয়েছে। আফগান পরিস্থিতি নিয়ে আলোচনায় কাতারে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

কয়েকদিনের তীব্র লড়াইয়ের পর সোমবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জশির পুরোপুরি নিয়ন্ত্রণের দাবির পর জয় ঘোষণা করে তালেবান। পুরো দেশ নিয়ন্ত্রণে আসায় পরে সংবাদ সম্মেলনে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রস্তুতির কথা জানান সংগঠনটির মুখপাত্র। নতুন সরকারের মন্ত্রিসভায় কারা থাকবেন, সেই ঘোষণা হবে আগামী সপ্তাহে জানান তিনি। তিনি বলেন, নতুন এই সরকারে সংস্কার, পরিবর্তন ও অন্য মৌলিক পদক্ষেপের সুযোগ থাকবে।

নতুন সরকারকে স্বীকৃতি দিয়ে কাবুলে নিজ নিজ দেশের দূতাবাস চালু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান সংগঠনটির মুখপাত্র। সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানিয়েছেন তালেবানের প্রধান মুখপাত্র।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে কাতারের আমিরের সঙ্গে আলোচনার জন্য দোহায় পৌঁছেছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন। সেনা প্রত্যাহারের পর আফগান নিরাপত্তা ও সেখানে আটকেপড়া বাকিদের উদ্ধার তৎপরতা নিয়ে আলোচনা করেন তারা। কাতার সফর শেষে জার্মানিতে জি-টুয়েন্টির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে বিট্রিশ সেনাদের সহায়তা করা দোভাষীদের আফগানিস্তান থেকে দ্রুত সরিয়ে নিতে, সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত এপ্রিল থেকে ১৭ হাজারের বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া হয়েছে জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

জুলাই ২৭, ২০২৬

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT