চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার জন্য কোর্ট-কাচারির একদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৫
বাংলাদেশ
A A

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কোর্ট-কাচারির একদিন বৃহস্পতিবার। এদিন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তিনটি মামলার কার্যক্রম থাকবে আদালতে। এর মধ্যে দুটি মামলায় তিনি আদালতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

হাইকোর্টের একটি বেঞ্চে বৃহস্পতিবার নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর রায় হওয়ার কথা রয়েছে।

বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। বেলা ১২টায় রায় ঘোষণার সময় ঠিক করা হয়েছে।

Banglabid

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় করা এ মামলায় অভিযোগ করা হয়, কানাডিয়ান কোম্পানি নাইকোর সাথে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে বেগম জিয়াসহ আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদনে হাইকোর্টের রায়ের সময় তিনি আদালতে না থাকলেও জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালতে হাজির হবেন খালেদা জিয়া।

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতে মামলা দুটির বিচার কাজ চলছে।

Reneta

চলতি বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে  মামলা দুটিতে অভিযোগ গঠন করা হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলাটি করে দুদক।

আর জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে দুদক রমনা থানায় মামলা করে ২০০৮ সালের ৩ জুলাই।

এছাড়াও বুধবার শুনানি শেষে দুদকের করা গ্যাটকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা খালেদা জিয়ার করা আবেদনে যে কোনো দিন রায় দেওয়ার জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছেন হাইকোর্ট।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের করা এ মামলায় খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করা হয়। পরেরদিন এই মামলাতেই গ্রেফতার করা হয় খালেদা ও কোকোকে।

কোকো মৃত্যু বরণ করায় তিনি আর এ মামলায় অভিযুক্ত নন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াগ্যাটকোজিয়া অরফানেজ ট্রাস্টনাইকো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এশিয়া কাপ আরব আমিরাতে

পরবর্তী

স্কার্ট যতো ‘ছোট’ বিল ততো কম!

পরবর্তী

স্কার্ট যতো ‘ছোট’ বিল ততো কম!

দেশের পথে প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT