চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য নিরাপত্তায় প্রযুক্তি তৈরি করবে যুবকরা: শাইখ সিরাজ

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
৫:৩৩ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৬
কৃষি
A A

কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে প্রযুক্তি সহায়তায় খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সমারম্ভ বক্তৃতায় উদ্ভাবনী সাফল্যগুলো জনপরিসরে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। 

চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে এবার ২১তম ব্যাচের সমারম্ভ। তিনটি অনুষদের ২১০ জন শিক্ষার্থীর উদ্দেশ্য বক্তৃতায় কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ নতুন শিক্ষার্থীদেরকে মনে করিয়ে দেন শিক্ষার মূল উদ্দেশ্য সম্পর্কে। 

তিনি বলেন, আগামীতে জলবায়ু পরিবর্তনের বিষয়টি আমাদের এত বিপর্যস্ত করবে যে, তা মোকাবেলা করতে যে পরিমাণ প্রযুক্তি ও গবেষণা আমাদের দরকার হবে সেটা তৈরি করবেন আপনারা। সেটাই দেবে খাদ্য নিরাপত্তা। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবনী সাফল্য সরাসরি গণমানুষের কাছে ছড়িয়ে দেয়ার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। 

Banglabid

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতমবুদ্ধ দাশ কৃষি প্রযুক্তি ও জ্ঞান সম্প্রসারণে শাইখ সিরাজের অবদানের কথা তুলে ধরেন। বলেন, আজ যে আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি তার কৃতিত্বের দাবীদার উনি।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ, এটি দেশের কৃষিবিদদের প্রধান সাফল্য। দেশে জমির পরিমাণ অনেক কমেছে কিন্তু খাদ্য উৎপাদন বেড়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। 

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. কবিরুল ইসলাম খান, প্রক্টর প্রফেসর ড. গৌতম কুমার দেবনাথ, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, ড. রাশেদুল হাসানসহ অন্যরা। অনুষ্ঠানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র এবং নবাগত শিক্ষার্থীর অবিভাবকরা উপস্থিত ছিলেন। 

Reneta

এর আগে ফিলিপিন্স থেকে গুসি শান্তি পুরস্কার লাভ করায় কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইশাইখ সিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন বছরে অক্ষয়ের অ্যাকশন ধামাকা (ভিডিও)

পরবর্তী

‘ঐশ্বরিক প্রতিশোধের’ সম্মুখীন হবে সৌদি আরব : আয়াতুল্লাহ খামেনি

পরবর্তী

‘ঐশ্বরিক প্রতিশোধের’ সম্মুখীন হবে সৌদি আরব : আয়াতুল্লাহ খামেনি

‘ঐশ্বরিক প্রতিশোধের’ সম্মুখীন হবে সৌদি আরব : আয়াতুল্লাহ খামেনি

সর্বশেষ

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT