চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঐশ্বরিক প্রতিশোধের’ সম্মুখীন হবে সৌদি আরব : আয়াতুল্লাহ খামেনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

সৌদি আরবে শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর হ্ওয়ার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, এ জন্য সৌদি আরবকে ‘ঐশ্বরিক প্রতিশোধের’ সম্মুখীন হতে হবে। এর মধ্যে দিয়ে সোদি কর্তৃপক্ষ অন্যায় ভাবে একজন ‘শহীদের রক্ত ঝরিয়েছে’। এই ঘটনা সৌদি রাজপরিবারের ধ্বংস ডেকে আনবে বলেও মন্তব্য করেন খামেনি।

আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইরানে বিক্ষোভকারীরা তেহরানের সৌদি দূতাবাসে আগুন লাগিয়ে দেয়। এসময় কয়েজজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

ইরান ছাড়া সৌদি আরব, বাহরাইন, লেবানন ও ইরাকের শিয়া মুসলিমদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইরানের বিপ্লবী গার্ড এ ঘটনার ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ায় গভীল উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ওই অঞ্চলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা উত্তেজনা কমিয়ে আনতে তাদের প্রয়াস দ্বিগুণ করেন।

পররাষ্ট্র দফতর বলছে, এটা এমন এক সময় যখন উত্তেজনা কমানো দরকার- তবে এই মৃত্যুদন্ড কার্যকর করাটা সম্প্রদায়গত উত্তেজনা বাড়িয়ে দে্ওয়ার ঝুঁকি তৈরি করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকারের প্রতি সম্মান দেখানো এবং শান্তিপূর্ণ উপায়ে ভিন্নমত প্রকাশ করতে দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান আহ্বান জানিয়েছে।

শিয়া নেতার মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনও। তিনি বলেছেন, এ ঘটনা তাকে মর্মাহত করেছে এবং তিনি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড। তিনি বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব প্রমাণ করেছে তারা আইএসের চেয়ে কোনো অংশেই কম নয়।

সন্ত্রাসবাদের অভিযোগে শেখ নিমরকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও, তার সমর্থকেরা মনে করেন, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সমালোচনার কারণেই তাকে প্রাণদণ্ড দেয়া হয়েছে।

ট্যাগ: শিয়া নেতার মৃত্যুদণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খাদ্য নিরাপত্তায় প্রযুক্তি তৈরি করবে যুবকরা: শাইখ সিরাজ

পরবর্তী

‘ঐশ্বরিক প্রতিশোধের’ সম্মুখীন হবে সৌদি আরব : আয়াতুল্লাহ খামেনি

পরবর্তী

কারিনা-অর্জুনের নতুন রসায়ন

দুই দলই নিজ নিজ কার্যালয়ের সামনে সমাবেশ করতে রাজি

সর্বশেষ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যে ভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT