চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাঁচা: মনটা বেদনায় ঘুণপোকার চেয়েও আর্ত হয়ে যায়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
খাঁচা

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-স্লোগানে ‘১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর পর্দা উঠেছে শুক্রবার ১২ জানুয়ারি। উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। ১৭ই জানুয়ারি ২০১৮, বুধবার, শাহবাগ পাবলিক লাইব্রেরির মূল মিলনায়তনে বিকাল সাড়ে পাঁচটায় এই উৎসবে দেখানো হয়েছে জয়া আহসান অভিনীত ও আকরাম খান পরিচালিত ছবি ‘খাঁচা’। ছবিটি দেখে এসে কবি কাজল শাহনেওয়াজ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো-

‘পুরো সিনেমাটা ভরা শব্দ! সারাক্ষণ পাখি ডাকতেছে, বাসন-কোসন জুতার খসখসানি, হাঁপানির শব্দ, আর খানিক পরপর অনবরত রিপিট করা ঢং বিহীন ঘুণপোকার অদম্য ক্রন্দন!

আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘খাঁচা’ দেখছিলাম। ১৬তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সুযোগ পাওয়া গেল দেখার।

Banglabid

আকরাম ছিল আমার কাছে কবি পরিচয়ে, সেই ১৯৮৯ সাল থেকে। ওর সিনেমা তাই কী আলাদা মাত্রা বহন করছে সেই জন্য? কিন্তু তাই বা কেন! কী মনোযোগেই না ‘খাঁচা’ বানানো। সাহিত্যের গল্প তো আসলে বাস্তবের। অতি বাস্তবের। তার যে রয়েছে এতো খুঁটিনাটি, এত ছোট ছোট বিষয়ের অন্তর্ভেদী দৃশ্যগ্রাহ্যতা, অবিরাম ধ্বনিমণ্ডলির সিনেমা বলার শক্তি, আকরামের
সিনেমা-চোখ তা আমাকে দেখাল।

দেশভাগের পরের বেদনা পূর্ববাংলা থেকে আর কত নির্মম ভাবে উপস্থাপনা সম্ভব? একটা পরিবারের বেদনা আকরাম সংগ্রহ করেছে হাসান আজিজুল হকের গল্প থেকে। কিন্তু তা সমস্ত পৃথিবীর বোধগম্য বেদনা হয়ে যাওয়াটা যেন আকরাম ও তার টীম সৃজন করল।

সব কথা এখন বলা গেল না। তবে শেষ মুহূর্তের গল্পটা মনে করা যাক। সম্পূর্ণ অসার্থক ব্যক্তিটি পুরানো আমলের শ্যাওলা পড়া ছাদে রাতের বেলা চরম সেতার বাজাচ্ছে। ততক্ষণে সেই বিরক্তিকর ঘুণপোকা বিলোপ হয়ে গেছে। বউটা তার আঞ্চলিক ভাষার ভিতরে নরম হৈয়া আশা নিয়া ভেসে থাকত, হঠাৎ শে স্তব্ধ হয়ে গেল। …। তারপর হারিকেন উল্টাইয়া আগুন বানাইয়া সেইখানে ঝাপ দিল। আর ব্যক্তিটি তখনো বাজাচ্ছিল নিখুঁত মানভাষায় সেতারে বাগেশ্রীরাগের ঝংকার, জীবনে শেষ বারের জন্য, নিশ্চিত।

Reneta

একটা মোমেন্টাম। এক বালতি এড্রিনালিন! মনটা বেদনায় ঘুণপোকার চেয়েও আর্ত হয়ে যায়!’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

একবছর পর নাটকে রিয়াজ, সঙ্গে ভাবনা

পরবর্তী

নতুন ব্যাংক আইনে নতুন জমিদারতন্ত্র?

পরবর্তী
ব্যাংক

নতুন ব্যাংক আইনে নতুন জমিদারতন্ত্র?

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা-বেগম খালেদা জিয়া

অব্যাহতি পাওয়ার পরও কেন আদালতে খালেদা জিয়া?

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT