চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খরা কাটিয়ে বার্সার জয়ের নায়ক সুয়ারেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
সুয়ারেজের জয়ী মুহূর্তের ছবি, ফুটবল মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল পাচ্ছিলেন না। সব মিলিয়ে চলতি মৌসুমে নামের পাশে মাত্র তিন গোল। বড্ড বেমানান লুইস সুয়ারেজ নামটার সঙ্গে। তাতে খুব একটা সমালোচনা না হলেও উরুগুয়ে তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন ফর্মে ফিরতে। চেষ্টার ফলটা পেলেন শনিবার। লেগানেসের মাঠে তার জোড়া গোলের সঙ্গে পাউলিনহোর এক গোলে দারুণ জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা।

লা লিগার শীর্ষ দল বার্সেলোনা লেগানেসের মাঠে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে। জয়ে ১২ ম্যাচে ৩৪ পয়েন্টে টেবিলের শীর্ষস্থানটি আরও সুসংহত করল কাতালান দলটি।

নিজেদের মাঠে শুরুতে বেশ ভালই দাপট দেখিয়েছে লেগানেস। বিশেষ করে স্বাগতিক ফরোয়ার্ড নরদিন অ্যামরাবাট ছিলেন দুর্দান্ত। প্রথমদিকে কয়েকবার হামলে পড়ে বার্সা রক্ষণকে সন্ত্রস্ত করে রাখেন অ্যামরাবাট।

Banglabid

অবশ্য উল্টো বার্সাই আগে গোল পেয়ে যায়। অতিথিদের প্রথম গোলের কাণ্ডারি সুয়ারেজ। চলতি মৌসুমে গোল খরায় ভুগতে থাকা উরুগুয়ে ফরোয়ার্ড গোল পেয়েছেন দুবারের চেষ্টায়। পাকো আলকাসারের ক্রস লেগানেস ডিফেন্ডারের ভুলে ডি-বক্সে পেয়ে যান সুয়ারেজ। সেখান থেকে ২৮ মিনিটে তার প্রথম শট স্বাগতিক গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি চেষ্টায় মৌসুমের চতুর্থ গোলটি পান উরুগুয়ে তারকা।

পিছিয়ে পড়া লেগানেস সমতায় ফিরতে পারতো ৩৫ মিনিটেই। ডি-বক্সের ভেতরে বাঁ-প্রান্ত থেকে সিম্যানভোস্কির নিচু শট হাত ছুঁয়ে কোনরকমে ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক টের স্টেগেন।

বার্সা রক্ষণে এদিন বেশ ভালই আক্রমণ শানিয়েছেন লেভান্তের সাবেক ফরোয়ার্ড অ্যামরাবাট। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে তার গোলমুখি জোরাল শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক।

Reneta

খরা কাটিয়ে গোলের নেশায় পেয়ে বসা সুয়ারেজও এদিন যেন পুষিয়ে দিতে চাইলেন। ম্যাচের ৬০ মিনিটে আবারও জাদু তার পায়ে। আলকাসারের শট লেগানেস গোলরক্ষক রুখখে দিলেও গ্লাভসে রাখতে পারেননি। বক্সে ফাঁকায় বল পেয়ে যান সুয়ারেজ। সেখান থেকে নেয়া তার বুলেট গতির শটটি গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ালে মৌসুমে নিজের পঞ্চম গোলটিও পাওয়া হয় উরুগুয়ে তারকার।

দুই গোলে এগিয়ে থেকে যখন জয় নিশ্চিত বার্সার, তখনই দলের তৃতীয় গোলটি করেন পাউলিনহো। জটলা থেকে ৯০ মিনিটে জাল খুঁজে নেন ব্রাজিল তারা। প্রায় সারা ম্যাচে নিষ্প্রভ থাকা লিওনেল মেসির পাস থেকে এই মিডফিল্ডারের খোঁচা গোলে রূপ নিয়ে হাসি মুখেই মাঠ ছাড়ায় কাতালানদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালুইস সুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১৭ হয়েছেন অথৈ

পরবর্তী

ইউটিউব ঘেঁটে গেইল-ম্যাককালামের দুর্বলতা পাননি মেহেদী

পরবর্তী
ক্রিকেট খেলোয়াড় ও কোচ পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউটিউব ঘেঁটে গেইল-ম্যাককালামের দুর্বলতা পাননি মেহেদী

চেলসি ও লিভারপুলের ফুটবল ম্যাচে গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি, লিভারপুলের বড় জয়, সহজে পার সিটি

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT