ইংলিশ প্রিমিয়ার লিগের ১২তম ম্যাচে ওয়েস্ট ব্রুমকে ৪-০ গোলে হারিয়েছে চেলসি। সাউদাম্পটনকে ৩ গোল দিয়েছে লিভারপুল। ২ গোল করে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ম্যান সিটি এবং আর্সেনাল।
ম্যান সিটি হারিয়েছে ধুঁকতে থাকা লেস্টার সিটিকে। আর্সেনাল টটেনহ্যামকে।
এই ম্যাচগুলোর পর ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ম্যান সিটি। দ্বিতীয় স্থানে থাকা চেলসির সংগ্রহ ২৫ পয়েন্ট। দুই পয়েন্ট কম নিয়ে তৃতীয় ম্যানচেস্টার ইউনাইটেড। পরে তাদেরও ম্যাচ আছে। জয় পেলে দুইয়ে চলে যাবে তারা। ২৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম চতুর্থ। ২২ পয়েন্ট নিয়ে লিভারপুল পঞ্চম স্থানে। সমান পয়েন্ট নিয়ে আর্সেনাল ষষ্ট।

চেলসির বড় জয়ে জোড়া গোল করে অবদান রেখেছেন হ্যাজার্ড। অন্য গোল দুটি মোরাতা এবং আলোনসোর।
জোড়া গোল করে লিভারপুলের জয় সহজ করেন সালাহ। অন্য গোলটি কৌতিনহোর। আর্সেনালকে জিতিয়েছেন মুস্তাফি এবং সানচেজ। ম্যান সিটির জয়ের নায়ক জেসাস এবং ডি ব্রুইন।







