চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা চাইবেন না ইমরান

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১০:০২ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের সমালোচনার জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

রোববার রাতে চ্যানেল আই অনলাইনকে ইমরান বলেন, ‘আমি কোনো অপরাধীর পক্ষে নয় বরং মতপ্রকাশের পক্ষ নিয়েছি। যেহেতু শফিক রেহমান সাংবাদিক সেহেতু মতপ্রকাশের বিষয়টি আসছে। বিরোধী মত দমনের যে সংস্কৃতি শুরু হয়েছে আমি তার সমালোচনা করেছি মাত্র। আমি কোনো অপরাধ করিনি। তাই সরকারের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না’।

এর আগে ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারের সমালোচনা করায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র
ইমরান এইচ সরকারকে ক্ষমা চাইতে বলেছেন। একই সঙ্গে ইমরানকে বয়কটেরও আহ্বান জানান।

Banglabid

ক্ষমা চাইতে বলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ইমরান তার বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরেন চ্যানেল আই অনলাইনের কাছে।

তিনি বলেন, ‘আমি মতপ্রকাশের স্বাধীনতা, ভিন্নমত প্রকাশের পক্ষে বলতে গিয়ে এখন নিজেই মতপ্রকাশের স্বাধীনতা হারাচ্ছি’।

কোনো অপরাধীর পক্ষ নেননি জানিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের নথিতে শফিক রেহমানের নাম নেই। তাছাড়া এফবিআই কর্মীকে ঘুষ দিয়ে তথ্য নেয়ার চেষ্টাসহ ষড়যন্ত্রের যে চেষ্টা হয়েছিলো সেটির বিচার কিন্তু যুক্তরাষ্ট্রে ২০১৫ সালেই হয়ে গেছে’।

Reneta

ফেসবুক পেইজে দেয়া বক্তব্যের প্রধান দিকটি তুলে ধরে তিনি বলেন, ‘আমার লেখায় ৩টি বিষয় ছিলো। শফিক রেহমানের গ্রেফতারের নিন্দা জানানোর মাধ্যমে ভিন্নমত প্রকাশের স্বপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছি। তবে আসল বিষয় হলো সরকার কেনো নিজেদের ওপর আঘাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে? দেশের সবারইতো বিচার পাওয়ার অধিকার আছে। শুধু সরকার ঘনিষ্ঠ উঁচু তলার জন্য সুবিচার আর বাকী সবাই বিচার বঞ্চিত হবে এটা মানা যায় না। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, তনু হত্যার মতো জনসাধারণের ইস্যুগুলোর বেলায় কিন্তু জড়িতরা সবাই ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেলো। আর প্রতিপক্ষ দমনের যে সংস্কৃতি চালু হয়েছে তারও অবসান চেয়ে লিখেছিলাম লেখাটা’।

৩৩ বছর বয়সী ইমরান ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্বে আসার পর সারা বাংলাদেশে আলোচিত মুখ। ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক হিসেবে গণজাগরণ আন্দোলনে সম্পৃক্ত হন রংপুর মেডিকেল কলেজের ছাত্রলীগের সাবেক নেতা ইমরান।

ইমরানের সমালোচনায় সরব জয় ফেসবুকে লেখেন, ‘আমি আশাই করেছিলাম বিএনপি এটা নিয়ে মিথ্যা বলার চেষ্টা করবে। যদিও, আমি আশ্চর্য হয়েছি ইমরান সরকারের বিষয়ে। সম্ভবত শেষ পর্যন্ত তার আসল চেহারাটা উন্মোচিত হলো। এটা দেখে মনে হচ্ছে সে আমাদের বেশিরভাগ সুশীলের মতই, আরেকটা সুবিধাবাদী এবং মিথ্যাবাদী। হয়তো বিএনপি তাকে পয়সা দিয়েছে। কে জানে। যেভাবেই হোক, আমি তার প্রতি সব শ্রদ্ধা হারিয়েছি।’

‘তাকে তার বক্তব্য প্রত্যাহার করে আমাদের সরকারের কাছে ক্ষমা চাইতে হবে।আমি আমার সকল বন্ধু এবং ভক্তদের কাছে আহ্বান জানাচ্ছি, যারা তাকে অনুসরণ করেন তারা তাকে ফেসবুক থেকে আনফলো/আনফ্রেন্ড করুন। সে একজন অপরাধীর হয়ে কথা বলছে যে আমাকে হত্যার চেষ্টা করেছিলো’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়-ইমরানশফিক রেহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT