ক্রীড়াঙ্গনে ক্যারিয়ার গড়তে কর্মশালা

ক্রীড়া সাংবাদিক হিসেবে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা দিতে খোদা বকশ মৃধা ফাউন্ডেশন ‘ক্রীড়াঙ্গনে কর্মক্ষেত্র’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে।
বিবৃতির মাধ্যমে আয়োজকরা জানিয়েছেন, রাজধানীর পান্থপথে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর সেমিনার হলে আগামী ২৩ মার্চ সকাল ৯টা থেকে কর্মশালাটি শুরু হবে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। অংশগ্রহণ ফি ৬০০ টকা।
উচ্চ মাধ্যমিক পাশ যে কেউ ১৮ মার্চের মধ্যে বিকাশের মাধ্যমে টাকা জমা দিয়ে নাম নিবন্ধন করতে পারবেন। বিকাশ নম্বর (পার্সোনাল): ০১৭১৪২৫৭০৭০ এবং ০১৮১৯৮১৯৮১৭।
ক্যারিয়ার বিষয়ক পরামর্শ ছাড়া স্পোর্টস ম্যানেজমেন্ট, সাইন্স, এডুকেশন, ট্যুরিজম, মার্কেটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, সাইকোলজি, নিউট্রিশন, মেডিসিন, সোশ্যাল নেটওয়ার্কিং, ফ্রিল্যান্সিং ইত্যাদি বিষয়ে ক্রীড়াঙ্গনে সফল বক্তারা ধারণা বিনিময় করবেন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ক্রীড়া বিশ্লেষক ডাঃ অনুপম হোসেন। ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বও এই কর্মশালায় উপস্থিত থাকবেন।
আগ্রহীদের বিস্তারিত জানতে ধারাভাষ্যকার এবং খোদা বকশ মৃধা ফাউন্ডেশনের সভাপতি সামসুল ইসলামের সঙ্গে (মোবা: ০১৭১৬৪৫৫২৯৩) যোগাযোগ করতে বলা হয়েছে।






