চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটে ভারতের জামাই যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভিনি রমন। মেলবোর্নেই এ ভারতীয় সুন্দরীতে মজেছেন অস্ট্রেলীয় তারকা গ্লেন ম্যাক্সওয়েল। যাকে ক্রিকেটমহল ম্যাক্সি নামেই চেনে। সব ঠিকঠাক চললে ভিনি এবং ম্যাক্সি বিয়ে করতে চলেছেন। অফিসিয়াল ভাবে এখনো কিছু না জানালেও নিয়মিত ডেট করছেন দু’জনে।

বিয়ে হলে সেটা অবশ্য প্রথম অজি ভারতীয় জামাই হবে না। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শন টেইট বিয়ে করেছেন আরেক ভারতীয়কে। ২০১৪ সালে আইপিএল খেলার সময় এক পার্টিতে টেইটের সঙ্গে মাসুম সিনহার পরিচয় হয়। তারপর মুম্বাইতে বিয়ে করেন তারা। ২০১৭ সালে ভারতীয় প্রথা মেনেও বিয়ে হয় দু’জনের।

গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রমন, দু’জনেই তাদের অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রায় দু’বছর ধরে তাদের পরিচয়।

Banglabid

সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার হাসান আলি বিয়ে করেছেন ভারতীয় সামিয়া আরজুকে। হরিয়ানার মেয়ে সামিয়া একটি বিমান সংস্থার কর্মী। গত সপ্তাহে দুবাইয়ে তাদের বিয়ে হয়।

তারও আগে পাকিস্তান ক্রিকেটের আরেক তারকা শোয়েব মালিক বিয়ে করেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে। এবার অজি অলরাউন্ডার ম্যাক্সওয়েলও যদি সে পথে হাঁটেন, সেটা বেশ চমকপ্রদ ব্যাপার হবে!

ভারতীয় মেয়েদের প্রতি বিদেশি ক্রিকেটারদের আকর্ষণ অবশ্য নতুন নয়। ২০০৫ সালে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্পিনার মুত্তিয়া মুরালিধরনও বিয়ে করেছেন চেন্নাইয়ের মাধিমালার রামামূর্তিকে।

Reneta

ম্যাক্সওয়েল এবং ভিনির ছবি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ অভিনন্দন জানিয়েছেন দুজনকে।

ক্রিকেটে ভারতের জামাই যারা
গ্লেন টার্নার ও সুখি টার্নার, মাইক ব্রিয়ারলি ও মানা ব্রিয়ারলি, জহির আব্বাস ও রীতা লুথরা, মহসিন খান ও রীণা রায় (ডিভোর্সড), মুত্তিয়া মুরালিধরন ও মাধিমালার রামমূর্তি, শন টেইট ও মাসুম সিনহা, শোয়েব মালিক ও সানিয়া মির্জা, হাসান আলি ও সামিয়া আরজু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রংপুরে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

পরবর্তী

মিডিয়া কাপ ফুটবলের সেমিতে চ্যানেল আই

পরবর্তী

মিডিয়া কাপ ফুটবলের সেমিতে চ্যানেল আই

চীনকে টেক্কা দিতে ভারতে অ্যাপলের ডিভাইস বিক্রির সিদ্ধান্ত

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT