রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন মনিশা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মকবুল হোসেনের মেয়ে মনিশা ২৬ আগস্ট ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হয়। পরে শক সিনড্রোমের কারণে বুধবার রাত ৩টা ১০ মিনিটে সে মারা যায়।
এনিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন ৪ জনের মৃত্যু হলো।







