চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটারদের শরীর-মন ভালো রাখতে বিসিবির ডিজিটাল গাইডলাইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে ক্রিকেটীয় কর্মকাণ্ড বন্ধ। ঘরবন্দী অবস্থায় আছেন দেশের সব ক্রিকেটার। এভাবে থাকতে হতে পারে আরও দুই সপ্তাহ। সময়টাতে ফিটনেস ধরে রাখা তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দীর্ঘদিন চার দেয়ালে বন্দী থাকার কারণে অনেকের মনে জমতে পারে হতাশার মেঘ। ক্রিকেটারদের শরীর ও মন ভালো রাখতে তাই ডিজিটাল গাইডলাইন তৈরি করেছে বিসিবি। যা মেনে চললে করোনার প্রকোপ কেটে গেলেই শারীরিক ও মানসিকভাবে ম্যাচ খেলার উপযোগী হয়ে উঠবেন তারা। হোম কোয়ারেন্টাইন হয়ে উঠতে পারে তাদের জন্য নতুন শুরুর পাথেয়।

বিসিবির হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স নিক লি ঘরে বসেও যেন ক্রিকেটাররা নিজেদের ফিটনেস ঠিক রাখতে পারেন তেমন একটি গাইডলাইন তৈরি করে দিয়েছেন। বিসিবির পক্ষ থেকে সেই গাইডলাইন সরবরাহ করা হয়েছে ক্রিকেটারদের। বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই তথ্য জানানো হয়েছে।

Banglabid

করোনা পরিস্থিতি কাটিয়ে যখন ক্রিকেটাররা মাঠে ফিরবেন, তখন তাদের ফিটনেস যেন ভালো পর্যায়ে থাকে, সে কারণে তৈরি করা এই গাইডলাইন মেনে চলার জন্য তাগিদ দেয়া হয়েছে ক্রিকেটারদের। এমনভাবে গাইডলাইন তৈরি করা হয়েছে যেন জিমনেশিয়ামে যাওয়া কিংবা ফিটনেস সরঞ্জামাদি ছাড়াও ঘরে বসেই ক্রিকেটাররা সেটা অনুসরণ করতে পারেন।

সারাদিন কীভাবে সময় অতিবাহিত করবে, কী খাবে, কখন ঘুমাবে- সবকিছুই তৈরি করে দেয়া হয়েছে ক্রিকেটারদের। বিসিবির মেডিকেল বিভাগ তৈরি করেছে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার গাইডলাইন। ক্রিকেটারদের বলা হয়েছে মেডিটেশন, প্রার্থনা করতে। এছাড়া বই পড়া, পুষ্টিকর খাবার গ্রহণ, ফোন বা ভিডিও কলে বন্ধুদের সঙ্গে কথা বলতে উৎসাহ দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কম থাকতে বলা হয়েছে। ক্রিকেটারদের শরীর-মন ভালো রাখার এ পথ বিসিবির ওয়েবসাইট ছাড়াও পাওয়া যাবে অফিশিয়াল ফেসবুক পেজে।

গাইডলাইন তৈরির উদ্দেশ্য হচ্ছে, লম্বা সময় পর হঠাৎ করেই মাঠে ফিরে যেন কোনো ক্রিকেটার ফিটনেস সমস্যায় না ভোগে, যেন হঠাৎ ম্যাচ খেলতে নেমে ইনজুরিতে পড়ে না যায়। বোর্ড একইসঙ্গে ক্রিকেটারদের এটাও জানিয়ে দিয়েছে, তারা যেন মানসিক কোনো সমস্যায় না ভোগে। সে ধরনের কোনো সমস্যা অনুভব হলেই যেন বোর্ডের মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করে। সেখানে রয়েছেন একজন মনোবিদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটারবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একজন মহান গবেষক আর উন্মাদ প্রেসিডেন্ট

পরবর্তী

করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত প্রায় দশ লাখ

পরবর্তী
করোনা

করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত প্রায় দশ লাখ

জ্বর-কাশি নিয়ে ঢাকা থেকে গ্রামে, বাড়ি লকডাউন

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT