চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাট-বলকে বিদায় বলে দিলেন ব্রড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়ের উদযাপন, ইংল্যান্ড দলের ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপে ক্যারিয়ারের শুরুর লগ্নেই বড় হোঁচট খেয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। ডারবানে কিংসমিডে ভারতের বিপক্ষে বিরল রেকর্ডের অংশীদার হয়েছিলেন। সেটি তার কীর্তি ছিল না। ব্রডের ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। সেই ব্রড দিনে দিনে নিজেকে পরিণত করেছেন কিংবদন্তিতে। নানা অর্জনের শেষে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ৩৭ বর্ষী ইংলিশ পেসার।

চলতি অ্যাশেজে টেস্ট ক্যারিয়ারের ৬০০তম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ব্রড। এই সিরিজটি হতে চলেছে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক মঞ্চায়ন। সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে অবসরের ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, ওভাল টেস্টই হতে চলেছে তার সবশেষ আন্তর্জাতিক ম্যাচ।

ইংল্যান্ড জার্সিতে ১৬৬ টেস্টের পাশাপাশি ১২১ ওয়ানডে ও ৫৬টি টি-টুয়েন্টি খেলেছেন ব্রড। তিন ফরম্যাট মিলিয়ে তার শিকার ৮৪৩ উইকেট।

চলতি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নেন ব্রড। তৃতীয় দিনের খেলা শেষে জানান দেন বিদায়ের কথা। এদিন খেলা শুরুর আগে অবশ্য অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন দীর্ঘদিনের সতীর্থ জেমস অ্যান্ডারসন ও জো রুটকে।

বলেছেন, ‘একটি বিস্ময়কর অভিযাত্রা ছিল এটি। নটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক বড় পাওয়া।’

‘সবসময় ক্রিকেটকে যতটা ভালোবেসেছি, এখনও ততটাই ভালোবাসি। একটি দারুণ সিরিজে, আমি সর্বদা শীর্ষে থেকে শেষ করতে চেয়েছি। এই সিরিজটি মনে হচ্ছে সবচেয়ে উপভোগ্য, আমি এটির অংশ হয়েছি।’

‘কয়েক সপ্তাহ ধরে এটি নিয়ে ভাবছি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লড়াই সবসময় আমার জন্য শীর্ষস্থানে ছিল। অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করতে পছন্দ করি। অ্যাশেজের সঙ্গে যেন আমার প্রেমের সম্পর্ক রয়েছে। চেয়েছিলাম আমার শেষ ব্যাট এবং বলটি অ্যাশেজেই হোক। আমি সত্যিই খুশি। যা অর্জন করেছি তাতে সন্তুষ্ট বোধ করছি।’

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডব্রডযুবরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়াকে পাহাড় চাপা দেয়ার পথ করেছে ইংল্যান্ড

পরবর্তী

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর: ছাত্রলীগের সাত জন বহিষ্কার

পরবর্তী
বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল লোগো, নৌকা প্রতীক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর: ছাত্রলীগের সাত জন বহিষ্কার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার সারাদেশে ‘জনসমাবেশ’ করবে বিএনপি

সর্বশেষ

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT