চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারি ম্যাচ উইনার, স্টার্ক তুরুপের তাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

উসমান খজার চোটের পর ম্যাথু ওয়েডের ঢোকার ঘটনায় সেমিফাইনালের আগে অদ্ভুত সঙ্কটে পড়েছে অস্ট্রেলিয়া। কম্বিনেশনের সঙ্কট। খাজার জায়গায় ম্যাথু ওয়েডকে খেলালে বাদ যেতে হবে উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে।

কিন্তু তরুণ অজি কিপারকে বসানোর কোনো যুক্তি নেই। শেষ তিন ম্যাচে তার রান- ৮৫, ৭১ ও ৩৮ নটআউট। করেছেন মোট ৩২৯ রান, ব্যাটিং গড় ৬৫.৮।

সোজা কথায়, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চরা যে ইনিংস শুরু করছেন, তা শেষ করে আসার দায়িত্বে ক্যারি। এতেই শেষ নয়, বিশ্বকাপে এক অনন্য রেকর্ডের সামনে ক্যারি। এখনো পর্যন্ত তার শিকার ১৯। আর তিনটি শিকার হলে এক বিশ্বকাপে সর্বাধিক শিকার হয়ে যাবে। এই রেকর্ড এখনো পর্যন্ত আছে ক্যারিরই পূর্বসূরি অ্যাডাম গিলক্রিস্টের। ২০০৩ বিশ্বকাপে গিলির শিকার ছিল ১৯।

Banglabid

এত কিছুর পরও কেউ ইয়ান হিলি, ডিন জোন্সরা কিন্তু ম্যাথু ওয়েডকে খেলানোর পক্ষে। তবে এই পরিস্থিতিতে কেউই ক্যারিকে বসাতে বলছেন না। উল্টো ইয়ান হিলির মতো অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা উইকেটকিপার ক্যারির প্রশংসায় পঞ্চমুখ, ‘ক্যারির ব্যাটিং আমাকে মাইক হাসির এনার্জির কথা মনে করিয়ে দিচ্ছে। সে দারুণ ফর্মে আছে। খুব বেশি ঝুঁকি নিয়ে খেলে না। তবে বড় শট নিতে পারে। সবচেয়ে বড় কথা, দেখে মনে হয়, তাকে আউটই করা যাবে না।’

একই সঙ্গে হিলি বলেছেন, ‘ছেলেটার সাহস আছে। ব্যাটিং করার সময় ভয়ডরহীন শট নিতে পারে। এটা তার সবচেয়ে পজিটিভ ব্যাপার।’

মাত্র এক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্যারির। কিছু দিন আগেও অস্ট্রেলিয়ান রুলস ফুটবলে খেলতেন। এখন সেই ক্যারিই অজি ব্যাটিংকে শেষ পর্যন্ত টেনে নিয়ে চলেছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাকে ম্যাচ উইনার ধরছেন অজি ভক্তরা।

Reneta

ক্যারিকে যেমন ম্যাচ উইনার ধরছেন অজি ভক্তরা, তেমনি বোলিংয়ে তাদের তুরুপের তাস মিচেল স্টার্ক। এখন পর্যন্ত ২৬ উইকেট তুলে শীর্ষে আছেন এই স্পিডস্টার।

ইংল্যান্ড ব্যাটসম্যানদের কথা উল্লেখ করে অজিদের বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথ বলেছেন, ‘রয় এই মুহূর্তে দরেল গুরুত্বপূর্ণ সদস্য। সে দলকে আত্মবিশ্বাস দিচ্ছে। তারপরও বলব, আমাদের বোলাররা কিন্তু নতুন বলে চমৎকার বল করে। স্টার্ক তো দুই দিকেই বল সুইং করাতে পারে। যেটা সাউথ আফ্রিকার বিপক্ষে হারা ম্যাচেও করেছে।’

শুধু গ্রিফিথই নন, ১৯৯৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়াহ’র মনে হচ্ছে, স্টার্ক আরও একবার বিপদে ফেলতে পারেন ইংলিশ ব্যাটসম্যানদের।

স্টিভের কথায়, ‘দলে যথেষ্ট কোয়ালিটি আছে। স্টার্ক বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। সে ম্যাচ উইনার। বিশেষ করে ডেথে চমৎকার বোলিং করছে। ১৫০ কিমি গতিতে ধেয়ে আসা তার ইয়ার্কারগুলো সামলানো কিন্তু সহজ নয়।’

স্টিভের পাল্টা যুক্তি, ‘২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালের দিকে তাকিয়ে দেখুন। স্টার্ককে মারতে গিয়ে তারা পরপর উইকেট হারিয়েছিল। সুতরাং তাকে সাবধানে খেলতে হবে। স্টার্কই আমাদের তুরুপের তাস। তার কারণ, সে বড় ম্যাচ খেলতে বেশি ভালোবাসে।’

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রিকেটের দুই পুরোনো ‘শত্রু’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটক্যারিবিশ্বকাপ-২০১৯স্টার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাবনায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ১ ডাকাত নিহত

পরবর্তী

৩০ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন রাম কাপুর

পরবর্তী

৩০ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন রাম কাপুর

রাজউকের সেই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT