চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয় ঝড়ে শেষটাতেও বাংলাদেশের হতাশা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:১৩ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও বোলিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৩ রানে ৩ উইকেট তুলে নিয়ে কিছুটা আশার সঞ্চার করেছিলেন বোলাররা। কিন্তু খানিক পরই ম্যাচের চিত্রটা পাল্টাতে লাগল। ক্যারিবীয় ঝড়ে অসহায়ত্ব বরণ করে ৫ উইকেটে ম্যাচ হারল মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে বাংলাদেশের দেয়া ১৬৪ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই টপকে গেছে ওয়েষ্ট ইন্ডিজ। 

টেস্টের পর টি-টুয়েন্টি সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিল ক্যারিবীয়রা। প্রথম টি-টুয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। সামনে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

উইন্ডিজ ওপেনার কাইল মেয়ার্স ৩৮ বলে ৫৫ রান করে আউট হন। দুটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান এ ওপেনার।

Banglabid

শেষ পর্যন্ত তান্ডব চালিয়ে যান নিকোলাস পুরান। ৩৯ বলে ৭৪ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন। মারেন পাঁচটি করে চার-ছক্কা।

নাসুম আহমেদ সর্বোচ্চ দুটি উইকেট নিলেও ছিলেন খরুচে। এ বাঁহাতি স্পিনার ৪ ওভারে দেন ৪৪ রান। সাকিব আল হাসান, মেহেদী হাসান ও আফিফ হোসেন নেন একটি করে উইকেট।

বাংলাদেশের ইনিংসের শুরুটা করে দিয়েছিলেন ওপেনার লিটন দাস। পরে আফিফ হোসেন ধ্রুব চার নম্বরে নেমে ইনিংস মেরামতের দায়িত্ব সামলান দারুণ। দুই ব্যাটার মিলে এনে দেন লড়াই করার পুঁজি।

Reneta

টস জিতে আগে ব্যাট করতে নেমে টিম টাইগার্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৬৩ রান। লিটন ৪১ বলে ৪৯ রান করে আউট হন। মারেন তিনটি চার ও দুটি ছক্কা। ব্যক্তিগত ফিফটি ও দলগত একশ থেকে ১ রান দূরে থাকা অবস্থায় আউট হন।

তৃতীয় উইকেট জুটিতে লিটন-আফিফ মিলে যোগ করেন ৫৭ রান। পরে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গেও আফিফের জুটি জমে ওঠে। চতুর্থ উইকেট জুটিতে আসে মূল্যবান ৪৯ রান।
দুই ব্যাটারই সাজঘরে ফেরেন ১৯তম ওভারে। মাহমুদউল্লাহ এলবিডব্লিউ হন ২২ রান করে। খেলেন ২০ বল। আফিফ হন রান আউট। ৩৮ বলে এ বাঁহাতির ৫০ রানের ইনিংসে ছিল দুটি করে চার ও ছয়ের মার।

এনামুল হক বিজয় ও লিটনের ওপেনিং জুটিতে আসে ৩৫ রান। লিটন দারুণ ব্যাট কলে গেলেও ২২ গজে ছন্দে ছিলেন না বিজয়। ১১ বলে ১০ রান করেন তিনি। সাকিব আল হাসান নেমে প্রথম বলে বাউন্ডারি মারলেও টিকতে পারেননি বেশিক্ষণ। ৩ বলে ৫ রানে ফিরতে হয় তাকে।

মোসাদ্দেক হোসেন সৈকত ৬ বলে ১০ ও নুরুল হাসান সোহান ২ বলে ২ রানে অপরাজিত থাকেন। দুটি উইকেট নেন হেইডেন ওয়ালশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গায়ানালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিটন-আফিফে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

পরবর্তী

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পয়েন্টে তীব্র যানজট

পরবর্তী
ঢাকা-আরিচা মহাসড়কে যানজটের কারণে গাড়ি ও মোটরসাইকেল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পয়েন্টে তীব্র যানজট

নাদাল উইম্বলডন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, টেনিস খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমি না খেলেই উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন নাদাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT