চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমি না খেলেই উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন নাদাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২২
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

একদিন আগেই কঠিন ব্যথা সহ্য করে দাঁতে দাঁত চেপে টেলর ফ্রিটজের বিপক্ষে টাইব্রেকে লড়াই করে সেমি নিশ্চিত করেছিলেন রাফায়েল নাদাল। আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নে বিভোর থাকা স্প্যানিশ কিংবদন্তিকে সেদিন থামাতে পারেনি ডক্টরদের অবসর নেওয়ার কঠিন পরামর্শও। তবে শেষ পর্যন্ত আর পারলেন কই। পেটের পেশীর আঘাত গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত নিক কিরগিওসের সাথে সেমিতে না খেলেই উইম্বলডনকে বিদায় জানাতে হয়েছে তাকে।

কোয়ার্টার ফাইনালে তীব্র ব্যথা নিয়ে খেলেছিলেন নাদাল। দ্বিতীয় সেটে অবস্থা আশঙ্কা জনক মনে হলে চিকিৎসকরা দেন থামার পরামর্শ। তখন গায়ে মাখেননি তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় পেটের এক পাশের পেশী ৭ মিমি পর্যন্ত ছিঁড়ে গেছে তার। তাই শেষ পর্যন্ত কোর্টে নামতে পারলেন না ৩৬ বর্ষী তারকা।

‘দুর্ভাগ্যবশত আমি এখানে আছি কারণ আমাকে টুর্নামেন্ট থেকে সরে যেতে হবে। সিদ্ধান্ত নিতে আমি সারাদিন ভেবেছিলাম, কিন্তু আমার মনে হয় আদালতে যাওয়ার কোনো মানে হয় না। যদিও আমি ক্যারিয়ারে অনেক কঠিন পরিস্থিতিতে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তবে এটা সুস্পষ্ট, যদি আমি এখনো চালিয়ে যেতে থাকি তাহলে চোট আরও খারাপ দিকে এগুবে এটুকুই বলতে পারি।’

টেনিস ভক্তরা দীর্ঘদিন পর আবারও আশায় বুক বেধেছিল ফাইনালে নাদাল-জোকোভিচের লড়াই দেখবে। কিরগিওয়াসকে হারাতে পারলেই জোকারের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। তবে পেরে ওঠেননি। ব্যথা এতোটাই তীব্র যে আর কোনো ঝুঁকি নেওয়ার সাহস করতে পারেননি নাদাল তা অকপটে স্বীকার করে নিয়েছেন।

‘আমি সঠিক গতিতে বল মারতে পারছি না। এই মুহূর্তে আরও দুটি ম্যাচ জেতার কল্পনা করতে পারছি না। নিজের সম্মানের জন্য কোনোভাবেই সেখানে যেতে চাই না। আমি এতটা ঝুঁকি নিতে পারি না। প্রতিযোগিতার বাইরে দুই, তিন মাস থাকতে পারি, কারণ এটি আমার জন্য একটি কঠিন জিনিস হতে চলেছে। যদি এটি ঘটে তবে ঘটবেই, সেটা আমি সঠিকভাবে কাজ করছিলাম না বলে নয়।’

এর আগে আরও পাঁচ বার নানা সময়ে চোটের কারণে ম্যাচের আগে প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন রেকর্ড ২২ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইম্বলডনকিরগিওসজোকোভিচটেনিসনাদাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT