চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাফের ভেতরে নিহতের সংখ্যা ২০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর গুলশানে হলে আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসীদের হাতে মোট ২০ জন
নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে
অভিযান পরিচালনা করা এবং অভিযানে নেতৃত্ব দেওয়া সেনাবাহিনী জিম্মি ঘটনার
অবসানের সাড়ে ৫ ঘণ্টা পর সংবাদ সম্মেলনে হতাহতের বিস্তারিত জানায়।

সামরিক
অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন,
নিহতদের বেশিরভাগকেই রাতের বেলা ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।

Banglabid

এর আগে গতরাতে জঙ্গিদের গুলিতে ২ পুলিশ সদস্য নিহত হন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অপারেশন থান্ডারবোল্ট নামের ১২ থেকে ১৩ মিনিটের মূল অভিযানে হামলাকারী ৭ জঙ্গির ৬ জন নিহত হয়। তবে, এক সন্দেহভাজনকে আটক করতে পারে যৌথবাহিনী।

অভিযানের মধ্য দিয়ে ১৩ জিম্মিকে ওই রেস্টুরেন্ট থেকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১ জন জাপানি ও ২ জন শ্রীলঙ্কার নাগরিক।

Reneta

এছাড়া অভিযান শেষে তল্লাশি চালানোর সময়  রেস্টুরেন্টের ভেতরে ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। গত রাতেই তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় বলে জানান ব্রিগেডিয়ার নাঈম আশফাক। মৃতদেহগুলোকে প্রচলিত নিয়ম মেনে সম্মিলিত সামরিক হাসপাতালে ময়নাতদন্ত করা হবে বলেও জানান তিনি।

নিহতদের পরিচয় নিশ্চিত করার উদ্দেশ্যে কোনো প্রশ্ন থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রভোস্ট মার্শালের সঙ্গে ০১৭৬৯০১২৫২৪ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেন ব্রিগেডিয়ার জেনারেল।

অভিযানে বেশকিছু দেশি-বিদেশি অস্ত্র, অবিস্ফোরিত আইইডি এবং ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। চূড়ান্ত অভিযানে অংশ নেয়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ হতাহত হননি।

এর আগে আইএসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাদের সদস্যরা গুলশানের ওই ক্যাফেতে ২০ জনকে হত্যা করেছে। টুইটারে নিহতদের ছবিও প্রকাশ করে আইএসের সংবাদ সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহির ও তাপুর কষ্টের কথা আমরা ভুলে যাচ্ছি

পরবর্তী

ওরা আমার বন্ধুকে মেরে ফেলেছে

পরবর্তী

ওরা আমার বন্ধুকে মেরে ফেলেছে

‘অপারেশন থান্ডারবোল্ট’-এ ৬ জঙ্গি নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT