চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্সারের চূড়ান্ত পর্যায়ে সোনালী, চিকিৎসা চলছে নিউ ইয়র্কে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
বিনোদন
A A

ক’দিন আগে বলি পাড়ায় হঠাৎ গুঞ্জন, মেধাবী অভিনেতা ইরফান খানের নাকি ক্যান্সার! শেষ পর্যন্ত সেই গুঞ্জনে খবরই সত্যি হয়েছিল। ইরফান নিজেই ক্যান্সারের খবর নিয়ে সামনে আসেন। বলিউডসহ সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা ইরফান ভক্তরা বিমর্ষ হন এই তারকার ক্যান্সারের খবরে। ইরফানকে নিয়ে বিমর্ষতা কাটিয়ে উঠতে না উঠতেই বলি পাড়ায় ফের আরো এক মর্মাহত খবর নিয়ে সামনে এলেন বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে!

ক্যান্সারের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন নব্বই দশকের ভারতীয় ছবির জনপ্রিয় নায়িকা সোনালী বেন্দ্রে। বুধবার দুপুরে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। ক্যান্সার নিয়ে তিনি খুব ভয়ঙ্কর স্টেজে আছেন বলেও উল্লেখ করেন সোনালী।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়,বহুদিন পর জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্রামেবাজ’-এর বিচারকের ভূমিকায় ফিরে বেশ আনন্দিত ছিলেন সোনালী। তবে এমন আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয়নি। কারণ বিচারকের ভূমিকায় ফেরার পর গেল সপ্তাহেই ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারকের ভূমিকা থেকে অব্যাহতি নেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা ছিলো অপরিস্কার।

Banglabid

তবে দুদিনের মধ্যেই বিচারকের ভূমিকা থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন স্বয়ং সোনালী। বুধবারে তার দেয়া দীর্ঘ স্ট্যাটাসের পর আর কারো বুঝতে বাকি থাকলো না যে মরণব্যাধী ক্যান্সারের কারণেই তিনি বিচারকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন!

স্ট্যাটাসের শুরুতেই সোনালী লিখেছেন, যখন বাজে কিছুর জন্য আপনি প্রস্তুত নন তখনই জীবন আপনাকে বাঁকা পথের দিকে নিয়ে যাবে। সম্প্রতি আমি পরীক্ষা নিরীক্ষা করেছি, চিকিৎসকরা আমার শরীরে ক্যান্সার আছে বলে জানিয়েছেন। ক্যান্সারের জীবানু সারা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে।

স্ট্যাটাসে আরো জানালেন, শরীরে ক’দিন ধরে একটু ব্যথা হচ্ছিলো। সেটার জন্যই চেকাপ করাতে এসেই ক্যান্সারের খবর শুনলেন।

Reneta

বর্তমানে নিউ ইয়র্কে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন জানিয়ে সোনালী আরো বলেন, আমার সঙ্গে আমার পরিবার ও বন্ধু বান্ধব আছেন। তাদের প্রতি কৃতজ্ঞ। বর্তমানে আমি নিউ ইয়র্কে চিকিৎসারত আছি। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। আর এখন আমারও এটা মোকাবেলা করা ছাড়া গতি নেই এবং আমি আশাবাদী।

ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার মনোবলও রয়েছে বলে স্ট্যাটাসে জানান সোনালী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান খানক্যান্সারনব্বই দশকবলিউডলিড বিনোদনসোনালী বেন্দ্রে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাকির নায়েক কি মালয়েশিয়া থেকে ভারত যাচ্ছেন?

পরবর্তী

পাবনায় এক পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা

পরবর্তী

পাবনায় এক পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা

নতুন দুই নায়ক খুঁজছেন শাকিব খান

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT