চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় এক পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
জনপদ, পাবনা
A A

পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত গ্রামে মা, খালা এবং ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে তুহিন (২২) নামে এক যুবক। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার সোনাপদ্মা চারাবটতলা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর পরই হত্যাকারী বাড়ি থেকে পালিয়ে যায়। 

নিহতরা হলেন, তুহিনের মা বুলি বেগম (৪০), ছোট ভাই তুষার (১০) এবং খালা মরিয়ম ওরফে নসিমন (৫০)।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হেসেন জানান, তুহিনের মা, ছোট ভাই এবং খালা একই ঘরে ঘুমিয়ে ছিল। তুহিন এবং তার স্ত্রী পাশের ঘরে ছিল। তুহিনের বাবা খুলনায় শ্রমিকের কাজ করেন।

তিনি আরও জানান, বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে তুহিন একটি ধারালো অস্ত্র নিয়ে তার মায়ের ঘরে ঢোকে এবং মা, খালা ও ছোট ভাইকে ঘুম থেকে টেনে তুলে বারান্দায় নিয়ে এসে ৩ জনকে কুপিয়ে হত্যা করে। এ সময় তুহিনের স্ত্রী ঠেকাতে গেলে তাকে সে তাড়িয়ে দেয়। হত্যার পরপরই তুহিন পালিয়ে যায়।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি। তবে জানা গেছে, তুহিন ২ মাস ধরে টাইফয়েড জ্বরে ভুগছিল। এছাড়া পারিবারিক কলহসহ নানা কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, তুহিনকে গ্রেপ্তার করা গেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Reneta

এদিকে এলাকাবাসী জানায়, তুহিন ছিল মাদকাসক্ত। মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে প্রথমে সে মাকে কুপিয়ে হত্যা করে এবং খালা ও ছোট ভাই এগিয়ে আসলে তাদেরকেও সে কুপিয়ে হত্যা করে। এসময় তুহিনের স্ত্রী রুনা বেগম (২০) দৌড়ে পার্শ্ববর্তী আওয়ামীলীগ নেতা আলম সেখের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এবং হত্যার কথা জানায়। আলম সেখের বাড়ির লোকজনসহ অন্য প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে ঘাতক তুহিন পালিয়ে যায়।

এদিকে ৩ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বেড়া থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে হত্যালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT