চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ারেন্টাইন ভেঙে রাষ্ট্রপতির দাওয়াতে ভারতীয় কিংবদন্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ২১, মার্চ ২০২০
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে দেশে ফিরে নিজেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন ভারতের কিংবদন্তি বক্সার মেরি কম। কিন্তু নিয়ম পুরোটা মানা হয়নি। সময়ের আগেই ঘর থেকে বের হয়েছেন, যোগ দিয়েছেন দাওয়াতে। সেই দাওয়াত আবার যে সে দাওয়াত নয়, একেবারে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সকালের নিমন্ত্রণ!

এশিয়া-ওশেনিয়া অঞ্চলের অলিম্পিক বাছাইপর্ব খেলে ১৩ মার্চ জর্ডানের রাজধানী আম্মান থেকে ফিরেছিলেন কম। এরপর থেকে ছিলেন কোয়ারেন্টাইনে। কোয়ারেন্টাইনের পাঁচদিন যেতেই নিয়ম ভেঙে প্রাতরাশের দাওয়াতে ১৮ মার্চ রাষ্ট্রপতি ভবনে যান এ বক্সার।

বক্সিংয়ের বাইরে মেরি কম একজন রাজনীতিবিদও। উত্তর প্রদেশের রাজ্যসভার একজন সদস্য তিনি। বুধবার উত্তর প্রদেশ ও রাজস্থানের সংসদ সদস্যদের দাওয়াত দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির অফিসিয়াল টুইটারে সংসদ সদস্যদের নিয়ে ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে মেরি কমকেও।

Banglabid

অনুষ্ঠানে ছিলেন বিজেপির সংসদ সদস্য দুশিয়ান্ত সিংও। করোনায় আক্রান্ত বলিউড সঙ্গীতশিল্পী কণিকা কাপুরের সঙ্গীতানুষ্ঠানে যাওয়ার পর নিজেও এখন কোয়ারেন্টাইনে দুশিয়ান্ত।

দুশিয়ান্ত সিংয়ের কোয়ারেন্টাইনে যাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে। এরপরই রাষ্ট্রপতিকে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দাওয়াতে যাওয়ার কথা স্বীকার করলেও রাষ্ট্রপতি বা দুশিয়ান্ত সিংয়ের সঙ্গে হাত মেলাননি বলে জানিয়েছেন মেরি কম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসমেরি কমলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় ইতালিতে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু

পরবর্তী

‘সম্পদ স্বল্পতা’ উল্লেখ করে সলিমুল্লাহ মেডিক্যাল কর্মীদের নিজস্ব মাস্ক ব্যবহারে নির্দেশ

পরবর্তী

'সম্পদ স্বল্পতা' উল্লেখ করে সলিমুল্লাহ মেডিক্যাল কর্মীদের নিজস্ব মাস্ক ব্যবহারে নির্দেশ

বাংলাদেশে করোনায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ২৪

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT