চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির চাঁদে যেতে লাগবে আর তিন বছর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার কোহলি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার। আর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এক বছরেই পাড়ি দিয়েছেন ৮৯ হাজার ৫১৪ কিলোমিটার, যা কিনা চাঁদ থেকে পৃথিবীর দূরত্বের এক-চতুর্থাংশ! অর্থাৎ, এভাবে চলতে থাকলে আর তিন বছর পরই চাঁদে পৌঁছে যেতে পারতেন ভারতীয় অধিনায়ক!

বিষয়টা পরিষ্কার করা যাক। গত একবছরে তিন সংস্করণের ক্রিকেটে ভারতের খেলা ৪৩টি ম্যাচের ৪২টিতেই খেলেছেন কোহলি। খেলা হয়নি শুধু ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধর্মশালা টেস্টে। বিভিন্ন সফরের সময়টাতে এদেশ-সেদেশ ঘুরে বিমান পথে মোট ৮৯ হাজার ৫১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছেন তিনি। যেটা চাঁদ থেকে পৃথিবীর দূরত্বের এক-চতুর্থাংশ!

বিমানে করে বিভিন্ন দেশে না যেয়ে যদি চাঁদের পথে রওনা দিতেন কোহলি, তাতে আর তিন বছর পরই তাই চাঁদে বসে হয়তো দারুণ কোনও সেঞ্চুরির সম্ভাবনা জাগাতেন। অবশ্য বিমানে করে চাঁদে যাওয়া যেমন সম্ভব নয়, তেমনি অভিকর্ষজ ভরের কারণে চাঁদে বসে সেঞ্চুরি হাঁকানোও ‘মিশন ইম্পসিবল’।

গত একবছরে দেশের হয়ে খেলার পথে কোহলি যে হারে ভ্রমণ করেছেন, না ঘুরে যদি বিশ্ব ভ্রমণে বের হতেন তাহলেও দুবার বিশ্বটাকে চক্কর দেয়া হত তার। পুরো বিশ্বটাকে একবার ভ্রমণ করতে একজন পর্যটককে পাড়ি দিতেও হয় ৪০ হাজার কিলোমিটার। সে হিসেবেই গত এক বছরে ভারতীয় অধিনায়কের বিশ্ব ভ্রমণ করা হয়েছে দুবার!

ট্যাগ: বিরাট কোহলি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলায় কথা বলবে ‘হ্যারি পটার’!

পরবর্তী

প্রেমিকার নজরদারিতে সালমান

পরবর্তী
সালমান-ক্যাটরিনা, ইয়ুলিয়া

প্রেমিকার নজরদারিতে সালমান

‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ কাহিনিচিত্রে শর্মিমালা ও ফজলুর রহমান বাবু

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’

সর্বশেষ

নমিনেশন পেলেই জয়ী হওয়ার সংস্কৃতি আর থাকবে না: ইসি সানাউল্লাহ

আগস্ট ২৫, ২০২৬

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT