চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৭
বিনোদন
A A
‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ কাহিনিচিত্রে শর্মিমালা ও ফজলুর রহমান বাবু

‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ কাহিনিচিত্রে শর্মিমালা ও ফজলুর রহমান বাবু

১৯৭৫ সালের ১৫ আগস্ট। বাঙালি জাতির ইতিহাসে ঘটেছিল এক কলঙ্কজনক ঘটনা। নৃশংসভাবে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তার পরিবারকে। এরপর প্রতি বছর ১৫ আগস্ট বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে ফিরে আসে। এই সত্য ঘটনা অবলম্বনে গল্প লিখেছেন সহিদ রাহমান। নাম ‘মহামানবের দেশে’। এবার এই গল্প অবলম্বনে কাহিনিচিত্র তৈরি করেছেন মান্নান হীরা। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন তিনি। কাহিনিচিত্রের নাম ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’। চ্যানেল আইতে প্রচারিত হবে ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

সম্প্রতি ঢাকার অদূরে পুবাইল ও উত্তরায় শুটিং হলো এই কাহিনিচিত্রের। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, শর্মিমালা, মোমেনা চৌধুরী প্রমুখ।

চ্যানেল আই অনলাইনকে মান্নান হীরা বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকান্ড সাধারণ মানুষের ওপর কী প্রভাব ফেলেছিল, যা কখনো ইতিহাসে লেখা হয়নি, আমি শুধু সেই ছবিটা দেখাতে চেয়েছি।’

এই কাহিনিচিত্রে একজন সাধারণ কৃষক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিল। যুদ্ধ করেছিল। কিন্তু সে বঙ্গবন্ধুকে দেখেনি। সে জানতে পেরেছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আসবেন। তাকে দূর থেকে এক নজর দেখার জন্য সে ঢাকায় আসছে। কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হয়নি। এই মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট আমি ঢাকায় ছিলাম না। এই কাহিনিচিত্রে অভিনয় করতে গিয়ে মনে হয়েছে, আমি যেন সেই মুক্তিযোদ্ধা, ফিরে গেছি সেই সময়। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।’

তারিক আনাম খান বলেন, ‘আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি। তাই এই কাহিনিচিত্রে কাজ করতে গিয়ে বার বার মুক্তিযুদ্ধের সেই সময়ে ফিরে গেছি।’

শর্মিমালা বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা তার প্রেমিকা বা স্ত্রীকে ছেড়ে বঙ্গবন্ধুর ভাষণ শুনে যুদ্ধে গেল। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুকে এক নজর দেখার জন্য গ্রাম ছেড়ে ঢাকায় চলে গেল। খুবই আবেগি গল্প, মন দিয়ে কাজ করেছি।’

Reneta

সহিদ রাহমান বলেন, ‌‘বঙ্গবন্ধুর আদর্শ কতটা তীব্র ভাবে সাধারণ মানুষের মধ্যে দেশের প্রতি ভালোবাসা জাগিয়েছিল, আমার গল্পে তা–ই দেখানোর চেষ্টা করেছি।’

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফজলুর রহমান বাবুমান্নান হীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT