চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচের সময় ‘ওয়াকি-টকি’ দিয়ে কী করছিলেন কোহলি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
কোহলি ম্যাচের সময় ওয়াকি-টকি করছে, ছবি কালো-সাদা ও রঙিন অংশে বিভক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার। দিল্লীর ফিরোজ শাহ কোটলায় নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে ব্যাট করছে ভারত। এমন সময় ডাগআউটে কিছুক্ষণের জন্য থেমে গেল টিভি ক্যামেরা। ওয়াকি-টকি হাতে কথা বলছেন স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলি! ম্যাচের সময় তার হাতে ওয়াকি-টকি কেন, এমন প্রশ্ন ঘিরে জমে উঠেছে বিতর্ক।

মাঠে স্বল্প দূরত্বের আলাপনী যন্ত্র ব্যবহার করে ভারত অধিনায়ক আইসিসির নিয়ম ভেঙ্গেছেন কিনা সেটি নিয়েই এখন আলোচনা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইসিসি থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। বিসিসিআইও বিষয়টি পাত্তা দিতে নারাজ।

ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির আইনে বলা আছে, ‘কেবল মাত্র খেলোয়াড়দের বিশেষ কাজে নিয়োজিত ব্যক্তিরাই একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দুপ্রান্তে যোগাযোগ করা যায় এমন ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার করতে পারবেন।’

Banglabid

তবে ভারতীয় ক্রিকেট সংস্থা (বিসিসিআই) জানাচ্ছে কোহলি আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)র নিয়ম মেনেই ওয়াকি-টকি ব্যবহার করেছেন। তাই ডাকা হয়নি কোনো সংবাদ সম্মেলন কিংবা দেয়া হয়নি কোনো প্রেস রিলিজও।

বিসিসিআইয়ের দাবি, ‘খেলোয়াড়দের মাঠে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আছে, ওয়াকি-টকি নয়। খেলোয়াড় কিংবা স্টাফরা যাতে মাঠে যোগাযোগ রক্ষা করতে পারেন তাই তারা এই স্বল্প দূরত্বের আলাপনী যন্ত্র ব্যবহার করতেই পারেন।’

ভারত-নিউ জিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে পুনেতে ‘পিচ ফিক্সিং’ কেলেঙ্কারিতে অব্যাহতি দেয়া হয়েছে পিচ কিউরেটর পাণ্ডুরং সালগাওরকে। এরপর থেকেই আকসুর কঠোর নজরে আছে ভারত-নিউ জিল্যান্ড সিরিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিভারত-নিউজিল্যান্ড সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্মার মূল্যবান রাজ রুবি চুরি করলো কে?

পরবর্তী

লেনদেন সহজ করতে ‘ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার’ সুবিধা চালু

পরবর্তী
বাংলাদেশের ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লেনদেন সহজ করতে ‘ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার’ সুবিধা চালু

দুই যুবক নির্বাচনী প্রচার সামগ্রী বিতরণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু নির্বাচনে কতোটা ভূমিকা রাখতে পারে পুলিশ?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT