চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেনদেন সহজ করতে ‘ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার’ সুবিধা চালু

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৫:১৯ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A
বাংলাদেশের ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তঃব্যাংক ইলেকট্রনিক পেমেন্টকে আরও সহজ করতে দেশে প্রথমবারের মত ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে ‘ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার’ সেবা চালু করা হয়েছে। এ সেবার মাধ্যমে এখন থেকে গ্রাহক ঘরে বসে যেকোনো সময় এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ লেনদেন করতে পারবেন।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান।

গতানুগতিক কার্যক্রম থেকে বেরিয়ে এসে ব্যাংকিং সেবা ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মনিরুজ্জামান বলেন, এই কার্যক্রম চালুর ফলে লেনদেন সহজ হবে। গ্রাহক ঘরে বসেই যেকোনো ব্যাংকের লেনদেন করতে পারবেন। এতে ক্যাশলেস বা টাকাবিহীন লেনদেন বাড়বে। তবে এটি যেহেতু ইন্টারনেট ভিত্তিক লেনদেন তাই এর কিছু ঝুঁকি থাকবে। কারণ হ্যাকাররা কখন কিভাবে আক্রমণ করবে তা বলা মুশকিল। তাই আইটি কর্মকর্তাদের সবসময় সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকরা এক অ্যাকাউন্ট থেকে অন্য যেকোনো অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডে অথবা ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ লেনদেন করতে পারবেন।

এছাড়াও অল্প সময়ে দ্রুত ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ডিপিএস ও ঋণের কিস্তি জমা, বীমার প্রিমিয়াম প্রদান ও ব্যবসায়ীক লেনদেন করা যাবে। ফলে ই-কর্মাস ভিত্তিক নতুন উদ্যোক্তা তৈরি হবে।

তবে এ সুবিধায় লেনদেনের সীমা বেঁধে দেয়া হয়। প্রাথমকিভাবে একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ পাঁচটি লেনদেন করতে পারবেন। প্রতিবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। প্রতিটি লেনদেন সম্পর্কে এসএমএস এর মাধ্যমে গ্রাহককে জানানো হবে। প্রাথমিক অবস্থায় এ সেবায় কোনো চার্জ কাটা হবে না।

Reneta

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা, পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক লীলা রশিদ, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া সহ বিভিন্ন ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেট ব্যাংকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT