চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিময় ম্যাচে ভারতের দাপুটে জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দিন যাচ্ছে, কোহলি ছুটছেন। ইংল্যান্ড সফরে সেই ছোটা অব্যাহত থাকলেও টেস্টে জয়ের দেখা পাচ্ছিল না ভারত। অবশেষে তৃতীয় টেস্টে এসেছে সেটি। ভারত জিতেছে ২০৩ রানের ব্যবধানে।

কোহলি এই টেস্টে প্রথম ইনিংসে ৯৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে থামেন ১০৩ রানে। সফরের প্রথম টেস্টে দুই ইনিংসে করেছিলেন ১৪৯ ও ৫১ রান। দ্বিতীয় টেস্টে একটু মলিন ছিলেন, ২৩ ও ১৭।

তৃতীয় ম্যাচের পর পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকল ইংল্যান্ড।

Banglabid

শেষদিন ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ২১০ রান। হাতে ছিল কেবল এক উইকেট। দিনের তৃতীয় ওভারের পঞ্চম বলে অশ্বিন সেই উইকেটটি তুলে নেন। লেগব্রেকের ঝলকানিতে অ্যান্ডারসন ঠিকমতো ব্যাট দিতে না পারলে ক্যাচ চলে যায় প্রথম স্লিপে রাহানের হাতে।

ভারত এই নিয়ে ইংল্যান্ডে মাত্র সপ্তম টেস্ট ম্যাচ জয়ের নজির গড়ল।

ভারত প্রথমে ব্যাট করে কোহলি এবং রাহানের ব্যাটে ৩২৯ রান সংগ্রহ করে। কোহলি ১৫২ বলে খেলেন ৯৭ রানের ইনিংস। রাহানে ১৩১ বলে করেন ৮১।

Reneta

তিনটি করে উইকেট নেন অ্যান্ডারসন, ব্রড এবং ওকস। জবাব দিতে নেমে হার্দিক পান্ডিয়ার তোপের মুখে উড়ে যায় ইংল্যান্ড। ৩৮.২ ওভার ব্যাট করে দলটি গুটিয়ে যায় ১৬১ রানে। হার্দিক ছয় ওভার হাত ঘুরিয়ে ২৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন। দুটি করে উইকেট নেন ইশান্ত শর্মা এবং বুমরাহ।

দ্বিতীয় ইনিংসে আবার জ্বলে ওঠেন কোহলি। ১৯৭ বলে ১০৩ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন। তাকে বেশ সঙ্গ দেন পূজারা। ২০৮ বলে ৭২ রান করে ফেরেন তিনি। শেষ দিকে হার্দিক ৫২ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। ভারত সাত উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ঘোষণা করলে ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৫২১।

এই ইনিংসে আদিল রশিদ নেন তিন উইকেট। দুটি উইকেট নেন স্টোকস। একটি করে অ্যান্ডারসন এবং ওকস।

ইংল্যান্ড জবাব দিতে নেমে ৩১৭ রান পর্যন্ত যায়। বাটলার (১০৬) সেঞ্চুরি তুলেও দলের বড় পরাজয় এড়াতে পারেননি। স্টোকস ১৮৭ বলে করেন ৬২।

বুমরাহ নেন পাঁচ উইকেট। দুই উইকেট নেন ইশান্ত শর্মা। এই ইনিংসে হার্দিক নেন এক উইকেট। অশ্বিন এবং মোহাম্মদ সামিও পান একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ইংল্যান্ড টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এফডিসিতে পরীমনির তিন গরু কোরবানি, তদারকি করলেন নিজেই

পরবর্তী

মহাকাশযানের নতুন বহর নিয়ে আসছে মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতার ‘স্ট্র্যাটোলঞ্চ’

পরবর্তী

মহাকাশযানের নতুন বহর নিয়ে আসছে মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতার ‘স্ট্র্যাটোলঞ্চ’

ধরলা নদীর পাড়ে জমেছে ‘কৃষকের ঈদ আনন্দ’

সর্বশেষ

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT