চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপায় নতুন রূপে মেসি

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১১:৪৬ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৬
স্পোর্টস
A A

মুখ ভর্তি খোঁচা খোঁচা দাঁড়িতে অনেকেই অবাক হয়েছেন লিওনেল মেসিকে দেখে। বাঁ হাতে করিয়েছেন নতুন ট্যাটুও। সব মিলিয়ে দারুণ স্টাইলিস্ট লিও।

এবারের শতবর্ষী কোপায় বদলী হিসেবে নেমে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে হ্যাটট্রিক করেছেন পাঁচ বারের বর্ষসেরা খেলোয়াড়।

ম্যাচের শুরু থেকেই ডাগ আউটে মেসি, গোলের সুযোগ সতীর্থরা কাজে লাগাতে পারছে না। পানামাকে নিয়েও কিছুটা উদ্বেগ ছিলো আর্জেন্টাইনদের।

Banglabid

দ্বিতীয়ার্ধে মেসি যখন মাঠের বাইরে হালকা ওয়ার্ম আপ করছে, শিকাগোর মাঠ তখন মেসি ধ্বনিতে মুখোরিত।

অবশেষে ম্যাচের ৬১ মিনিটে মাঠে নামলেন মেসি।

তার জাদুকরী মন্ত্রে পুরো মাঠ গ্রাস করে নিল মাত্র মিনিট চারেকের মধ্যে। এর পরের গল্পটা শুধুই মেসিময়।

Reneta

৬৮ মিনিটে মেসির পা থেকে আসে প্রথম গোল। ডি বক্সের ভিতরে হিগুয়েনের শট ফেরত পাঠান মিলার। অবশ্য তার হাতে লেগে বল ফেরত আসে মেসির পায়ে। বল পেয়ে লক্ষ্যভেদ করতে কোনো সমস্যা হয়নি এ যাদুকরের।

৭৮ মিনিটে মেসিকে ডি বক্সের বাইরে ফেলে দেন লেডেসমা। ২৫ গজ দূর থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। বাঁ পায়ের যাদুকর হাওয়ায় ভাসিয়ে বল পানামার জালে জড়ান লিওনেল মেসি।

৮৭ মিনিটে পানামা শিবিরে শেষ পেরেকটি ঠুকে দিয়ে মেসি নিজের হ্যাটট্রিক আদায় করে নেন। রোজোর বাড়ানো পাসে ডি বক্সের ভিতরে বল পান মেসি। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে আবারও বাঁ পায়ে শট নিয়ে লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারাগারে মীর কাসেমের পরিবার ও আইনজীবী

পরবর্তী

১১ মাস কারাবাসের স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

১১ মাস কারাবাসের স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী

বৈরী সময়ের ঘূর্ণিতায়, প্রদীপ জ্বলে আলোর আশায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT